পরম্পরা
০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটি প্রাণের তরে আরেকটি প্রাণ
মনে রেখো
আমার এ প্রাণ,
দিয়েছি সপে তোমার কাছে,
তোমার মাঝে
একটি জন্মের জন্য আরেকটি জন্ম
জেনে রেখো
আমার এ জন্ম,
শুধু তোমার জন্য,
শুধুই তোমার জন্য
একটি জীবনের টানে আরেকটি জীবন
মেনে নিও
আমার এ জীবন
শুধু তোমার,
শুধু তোমার,
আর কারো নয়
একটি মৃত্যুর কারণে আরেকটি মৃত্যু
কামনা করো যেন,
তোমার মৃত্যুতে
মৃত্যু হয় আমার
একটি দেহের নিমিত্তে আরেকটি দেহ
আমার এ দেহ
তোমার ছোঁয়ায়,
তোমার পরশে,
হয় ধন্য,
হয় তৃপ্ত
একটি মনের গহীনে আরেকটি মন
অনুভবে দেখে নিও,
শুনে নিও,
ভালোবাসার জয়গান
একটি সত্ত্বার অরণ্যে আরেকটি সত্ত্বা
খুঁজে নিও
আমার সত্ত্বাকে
তোমার কেন্দ্রে,
তোমার প্রহরে,
চির নবীন
একটি আত্মার অন্তরালে আরেকটি আত্মা
ফিরিয়ে নিও
একবার নয়, বারবার নয়
প্রতিবার
প্রতিবার
প্রতিবার.........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন