জীবন
আর বেশি কিছুরও প্রত্যাশা করি না
এ জীবন আমাকে অনেক কিছুই দিয়েছে
আবার অনেক কিছুই নিয়েছে কেড়ে
পেতে পেতে পাওয়ার পাল্লাটা
আজ,
অনেক ভারী
আর ভারী বলেই এখনো বেঁচে আছি
এক বুক স্বপ্ন-আশা-ভালোবাসা নিয়ে
বার বার বলি বেশি কিছু চাই না
কারণ বেশি কিছুর দরকার নেই আমার
বেশি কিছু লাগেনা যে আর
শুধু চাই একমুঠো সুখ-স্বপ্ন,
আর আশার মাঝে এক বিন্দু পরিপূর্ণ ভালোবাসা
তার মাঝে,
আধা চিমটি লবণ-নোনতা দুখ
কারণ,
দুখ না থাকলে যেমনি সুখের মর্ম বুঝা যায় না
তেমনি আলো না থাকলে আঁধারের।
আবার মন বলে না পেতে পেতে.....!!
নিশ্চয় থমকে গেলেন?
থমকে যাবার নেই কোনো কারণ,
এ মনটা যে মানেনা কোনো শাসন-বারণ
আগেই বলেছি,
এ জীবন....
অনেক কিছুই নিয়েছে যে কেড়ে
আর এখানেই মন বসে একটু নড়ে-চড়ে
অবুঝ মন এখানেও তাই বলে
আর বেশি কিছুর প্রত্যাশা করি না রে ভাই
তাই মাঝেমাঝে ক্ষণে-ক্ষণেই
হতাশার বাণী বিলিয়ে বেড়াই
প্রত্যাশার চাদরে আশা-হতাশা
স্বপ্নের ফাঁকে ফাঁকে দুঃস্বপ্ন
এবং
চাওয়ার আবরণে পাওয়া
সব-ই জীবন,
জীবনের অংশ পরম্পরা,
তবুও
এরই মাঝে গেয়ে যাই
জীবন-মানবতার জয়গান।
আহমেদ সাঈদ
সলিমুল্লাহ মুসলিম হল
ঢাকা বিশ্ববিদ্যালয়
১৬ এপ্রিল ২০১১
রাত ১০টা ৩৫
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।