হুমু এরশাদ-কে সঙ্গত কারণে মামলা দিয়ে- সেই মামলা 'মূলা' হিসেবে ঝুলিয়ে রেখে তার গন্ধ গ্রহণ করেছে সুজোগ সন্ধানীরা।
এতো এতো মামলা চলছে- নিষ্পত্তি হচ্ছে। কিন্তু, হুমু এরশাদের মামলাগুলো চলছে না কেনো?
উপরন্তু, হুমু এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ রাষ্ট্রদূত হওয়ার গৌরব অর্জন করেছেন।
---তা, এই বিশেষ দূত- এ যাবত, কি ঘণ্টা বাজিয়েছেন দেশে ও বিদেশে?
সামরিক উর্দি পড়া জেনারেল হুমু এরশাদ-কে বিএনপি ও আ' লীগ-
দু' দলই অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে।
-যাকে 'স্বৈরাচার' আখ্যা দিয়ে বিএনপি ও আ' লীগসহ প্রায় সব দল প্রায় ৯ বছর আন্দোলন, সংগ্রাম করেছে।
জেল খেটেছে, রক্ত ও জীবন দিয়েছে অনেকে।
সেই স্বৈরাচারের সঙ্গে একে একে আপোষ করেছে বিএনপি, আ' লীগ, চরমোনাইসহ বেশ কয়েকটি দল।
অতএব, হুমু এরশাদ-এর এই প্রেমিকরা বলতেই পারেন-
"জয় জয় এরশাদ, জয় জয় বাংলা............"।।

সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৬ রাত ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


