somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'প্রথম জাতীয় ধামাচাপা উৎসব' ও প্রাসঙ্গিক ভাবনা

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'প্রথম জাতীয় ধামাচাপা উৎসব' নামে ফেসবুক-এ একটি পেজ খোলা হেয়েছে।
ফেসবুক এডমিনদের দাবী- "ক্ষমতাসীন এবং প্রভাবশালীদের অপরাধের ঘটনা তদন্তে ধামাচাপা দেবার ক্ষেত্রে বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে। এই অর্জনকে উদযাপন করার জন্যই এই উৎসব"।


(লিঙ্কঃ Click This Link)

কিন্তু, আম জনতার প্রশ্নঃ "তারা ("ক্ষমতাসীন এবং প্রভাবশালীরা) আসলে 'ধামা'- চাপা দিতে পারলো কই"?
দিকে দিকে কতো 'ধামা' দেখতেছি।
সেই, 'ধামা আর চাপাতি' র নীচে একের পর এক আম জনতা নেতিয়ে পড়ছে।
রক্তাক্ত হচ্ছে মানুষ। রক্তাক্ত হচ্ছে মানবতা। একের পর এক অপমৃত্যুর কবলে ঢলে পড়ছে মনুষ্যকুল।
দিনে দিনে- গায়ে-গতরে বেড়ে ও শক্তিশালী হয়ে উঠছে, ধামা ও চাপাতি ওয়ালারা।

তবে, এক কথায় বা এক শব্দে- 'ধামাচাপা'- শব্দটি বেশ অর্থবহ।
---কোন ঘটনাকে সফলভাবে চাপা দেওয়াকে- এক শব্দে 'ধামাচাপা' বলা হয় বলে অনেকেই মনে করেন।
এ দিক থেকে 'ধামাচাপা উৎসব' পালন করা যেতে পারে। এই উৎসবটি পালন যথার্থ হবে বলে আম জনতা মত ব্যাক্ত করেছেন।

আলোচিত উৎসবে অংশ নিতে, ব্যাক্তিগতভাবে আমিও অনেক প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছিলাম। কিন্তু, উৎসবটি হবার কোনো সম্ভাবনা দেখছি না। দেশে, একের পর এক বিভিন্ন ঘটনা ধামাচাপ হয়ে যাচ্ছে। এমন অভিযোগে এই 'ধামাচাপা' উৎসবটি আয়োজনের চেষ্টা করা হয়।

কিন্তু, বরাবরের মতো এখানেও একই ঘটনা ঘটতে যাচ্ছে। অন্যান্য ঘটনাবলি' র মতোই এই উৎসবটিও অবশেষে আয়োজকরা ধামাচাপা দিতে চলেছে। এই আয়োজকগণও সেই 'ক্ষমতাসীন ও প্রভাবশালীদের মতোই আচরণ করছে
ফলে, 'প্রথম জাতীয় ধামাচাপা উৎসব' পেজে যারা অনেক প্রত্যাশায় অংশ নিয়েছিলো- তারা আজ হতাশ।
(বলে রাখা প্রয়োজন যে, এখানে আয়োজকদের ওপর তেমন ক্ষোভ নেই অনেকেরই। কারণ, এটাই এ দেশের নীতি)।

এমতাবস্থায়, 'প্রথম জাতীয় ধামাচাপা উৎসবটি'ও ধামাচাপা দেওয়ার আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে ধারণা করা হচ্ছে। এরা প্রকারান্তরে আন্তর্জাতিক কোনো গোষ্ঠী'র সঙ্গে হাত মিলিয়েছে কি-না। তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া আবশ্যক

অতএব, আসুন স্লোগান তুলিঃ
।। "উৎসব আয়োজকদের টালবাহানা, মানি না- মানবো না" ।। "আন্তর্জাতিক ষড়যন্ত্র, বন্ধ করো- করতে হবে "।।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৯
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×