
শুভ সংবাদ (!!!)
মাননীয় দুদক চেয়ারম্যান বলেছেন, দুর্নীতির টাকা জঙ্গিবাদে ব্যবহৃত হয়।
(এমন দুর্নীতিবাজদের চিহ্নিতও করেছেন তিনি)।
তাদের বিরুদ্ধে সুপারিশ করা হবে সরকারের কাছে।
(তবে, দুর্নীতি নিয়ে পুলিশ ও রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে কোনও অভিযোগ পাওয়া যায়নি তাঁর বক্তব্যে!
নিশ্চয়, এ দু' পক্ষের দেশ প্রেম, সততা, নীতি-নিষ্ঠায় তরতর করে মধ্যম আয়ের দেশে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ !!)
খুব ভালো সংবাদ- তাই নয় কি?
----------------------------------
মাননীয় দুদক চেয়ারম্যানের বক্তব্যের অংশ বিশেষ-
* জঙ্গিবাদ ও দুর্নীতি বর্তমানে বৈশ্বিক সমস্যা। এই দুটি একে অপরের সঙ্গে জড়িত। দুর্নীতির টাকাই জঙ্গিবাদে ব্যবহৃত হয়।
* সৎভাবে অর্থ উপার্জন করে কেউ জঙ্গিবাদের পেছনে ব্যয় করবে না। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান জঙ্গিবাদের পেছনে টাকা ঢালছে, তারা অবশ্যই দুর্নীতিগ্রস্ত।
* সরকারি ব্যাংকগুলোর দুর্নীতি যেভাবে গুরুত্ব দিয়ে অনুসন্ধান করা হচ্ছে, তেমনি বেসরকারি ব্যাংকগুলোকেও গুরুত্ব দেয়া হবে।
* শিক্ষাখাতে দুর্নীতির ইঙ্গিত দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, শিক্ষার মান কমে গেছে। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে বাচ্চারা স্কুলে গেলেই পাস হয়ে যায়। যদি কোনো স্কুলে পরীক্ষায় এক বিষয়ে অনুত্তীর্ণ কোনো শিক্ষার্থীকে উপরের ক্লাসে প্রমোশন দেয়া হয়, তাহলে আমরা মামলা করব।
* যেসব চিকিৎসক সরকারের বেতন নিয়ে গ্রামে কাজ করেন না, সেটাও ক্ষমতার অপব্যবহার। তাদের বিরুদ্ধেও মামলা হবে।
* কালো টাকা প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, অপ্রদর্শিত অর্থ দুর্নীতির গহ্বর। এর সঙ্গে ফ্ল্যাট মালিক, জমির মালিক, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সবাই জড়িত। এ বিষয়ে আমরা সরকারকে সুপারিশ করবো।
---২৪-এ জুলাই, এক মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসব কথা বলেন।
(সংবাদ লিঙ্কঃ http://www.mzamin.com/article.php?mzamin=24150)
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৬ রাত ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


