somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুলিং(bullying)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতকাল সকালে আমার খুব ঘনিষ্ট এবং বড় ভাইয়ের মত এক সহকর্মি কর্তৃক বুলিং(bullying) এর শিকার হলাম। কিছুক্ষণ অফমুডে থেকে চিন্তা করলাম উনাকে বুলিং বিষয়টা বুঝাতে হবে। কোন এক সুবিধামত সময়ে ভাইজান কে একা পেয়ে জিজ্ঞাস করলাম, আপনি কি বুলিং শব্দটার সাথে পরিচিত? সে বললো আমি তো শুনি নাই ই, আমার বাপেও শুনে নাই। আমি বললাম সকালে আপনি আমার সাথে যেটা করছেন, সেটাকে বুলিং বলে। সে বললো আমরা কাছের মানুষদের সাথে স্নেহ ভালোবাসা থেকে অনেক সময় এ রকম করি। বুঝলাম বুলিং নিয়ে আমাদের সচেতন হওয়া বা সচেতন করা অনেক কষ্টসাধ্য হবে।

আপনি যদি ডিকশনারিতে বুলিং এর বাংলা অর্থ খোজেন, তাহলে পাবেন তর্জন শব্দটি, যেটা দিয়ে বুলিং বোঝানো সম্ভব না। তাহলে বুলিং কি? এক কথায় বলতে গেলে কাউকে মানসিক বা শারিরীক ভাবে হেনস্থা করা। কাউকে অপমান, অপদস্ত করা, কারো সামনে কাউকে হেয় করা, এ রকম ব্যাপারগুলোই বুলিং। অনেক সময় আমরা কাউকে অপদস্ত করা টাকে মজা হিসেবে নিই, যেটাও বুলিং।

আমরা প্রায় সবাই বিভিন্ন সময়ে বুলিং এর শিকার হয়েছি। প্রাইমারী স্কুল থেকে কর্মস্থল সর্বত্রই বুলিং এর শিকার হতে হয়েছে বা হচ্ছে। সাধারণত ষন্ডা বা পান্ডা গোছের নেতা টাইপের ব্যক্তিরা নিরীহ, ভদ্র, ভালো মানুষ ধরনের মানুষের উপর বুলিং করে।

বুলিং এর চরম মাত্রায় অনেক সময় দলবদ্ধভাবেও কারো উপর চড়াও হওয়ার ঘটনাও ঘটে, যেটাকে বলে Mobbing.

সভ্য এবং উন্নত দেশগুলো বুলিং এর ব্যাপারে এখন বেশ সোচ্চার। তারা বুলিং প্রতিরোধে বিভিন্ন রকমের সচেতনামূলক কার্যক্রম করে থাকে। আবার কোথাও কোথাও বুলিং প্রতিরোধে আইনও আছে।

বুলিং একজন মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে। বাচ্চাদের ক্ষেত্রে যখন ব্যাপারটা ঘটে, তখন তা বাচ্চাদের মানসিকতায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। অনেক সময় বুলিং এর শিকার কেউ কেউ সুইসাইডও করে ফেলে।

আমাদের বুলিং এর ব্যাপারে সচেতন এবং সোচ্চার হওয়া দরকার, যাতে নিজে বুলিং এর শিকার না হই এবং আমাদের সন্তানরাও বুলিং এর শিকার না হয়। যেখানেই বুলিং হবে সেখানেই প্রতিরোধ করতে হবে।

Bullying is never fun, it's a cruel and terrible thing to do to someone. If you are being bullied, it is not your fault. No one deserves to be bullied, ever.

Raini Rodriguez
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×