somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা বিড়াল

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিড়ালটা আমার রুমের দরজার সামনে বসে করুন স্বরে ডাকছে। আমি তাড়িয়ে দিলে আবার কিছুক্ষন পর আসছে। আমি নিজেকে অপরাধী বোধ করছি। আমি ওর বাচ্চা তিনটার মৃত্যুর জন্য দায়ী।

ঘটনা গতকালের, তার আগে একটু পরিস্থিতি ব্যাখ্যা করি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান মাস্টার্স পরীক্ষার আমার কলেজের কমিটিতে আমি আছি। আজ একটা পরীক্ষা হলো। এ সময়টা কলেজে গ্রীষ্মকালীন ছুটি থাকে। গত ১৭/১৮ দিন ধরে কলেজ বন্ধ, ডরমিটরির কোন শিক্ষকই ডরমিটরিতে ছিলো না। আমি মানিকগন্জ থেকে টাঙ্গাইলে কয়েকদিন এসে কাজ করে আবার চলে গেছি।
আজ যেহেতু পরীক্ষা ছিলো সেহেতু গতকাল সকালেই কলেজে আসছি।

ফাকা ডরমিটরিতে রুমের দরজা খুলেই একটা ধাক্কা খেলাম। আমার ভাজ করে রাখা বিছানার তোষকের উপর ফুটফুটে তিনটা বিড়ালের বাচ্চা। আমার কাজের তাড়া ছিলো, বাচ্চা তিনটাকে পেপারের উপর নিয়ে ডরমিটরির গেটের কাছে রেখে আমি কাজে চলে গেলাম। মা বিড়ালটার আশেপাশেই থাকার কথা এবং বিড়ালটা বাচ্চাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেবে সেটাই ভাবছিলাম।

কাজের কোন এক ফাকে ডরমিটরির পাশ দিয়ে যাওয়ার সময় কাকদের দেখলাম বাচ্চাগুলোর কাছাকাছি। আমি ফিরে এসে আমাদের এক পিয়নকে বললাম বাচ্চাগুলোকে নিরাপদ কোথাও রাখতে। তারপর কাজের ব্যস্ততায় বাচ্চাগুলোর কথা ভুলে গেছি। বিকেলের দিকে গেটের কাছে বাচ্চাগুলোকে আর দেখিনি।

রাত ৮টার দিকে ডরমিটরিতে ফিরতেই বিড়ালটা আমার পিছে পিছে রুমে এসে করুণ স্বরে ডাকছে। তাড়িয়ে দিলে আবার আসছে।

গতকাল রাতে ঘুমানোর আগে বিদ্যুত চলে যাওয়ায় রুমের লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পরেছিলাম। রাত ২টা বা ২টা ৩০ হবে শব্দে ঘুম ভেঙ্গে যাওয়ায় দেখি বিড়ালটা রুমে কিছু খুজছে। প্রচন্ড ক্লান্ত থাকায় আবার কখন ঘুমিয়ে পরছি জানি না।

সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখি বিড়ালটা করুন স্বরে আমার দিকে তাকিয়ে ডাকছে। আমি তাড়ালে আবার আসছে।

আমার মনে হচ্ছে বিড়ালটা আমার কাছে তার বাচ্চাদের খোজ জানতে চাচ্ছে। বিড়ালটা যদি কথা বলতে পারতো তাহলে হয়তো আমাকে জিজ্ঞাস করতো বাচ্চারা কোথায়?
আমি- আমি তো গেটের কাছে রেখে আসছি।
বিড়াল- তুমি কেমন মানুষ এ রকম ছোট দুধের বাচ্চাদের
বাইরে বের করে রেখে আসো?
আমি- আমার বিছানাতে তো আমি রাখতে পারি না, আমাকে তো সরাতেই হতো।
বিড়াল- বাইরে কাক, কুকুর আছে তারা আমার বাচ্চাকে খেতে পারে এমন জায়গায় কেনো রাখছো। তুমি না প্রাণিবিদ্যার শিক্ষক, তুমি না প্রাণি আচরণবিদ্যা পড়াও ছাত্রদের, তাহলে কেনো তুমি নিরাপদ জায়গায় বাচ্চাদের রাখলে না।
আমি কোন জবাব না দিয়ে নিশ্চুপ হয়ে যেতাম।

জনশ্রুতি আছে মানুষ বিড়ালের বাচ্চাকে সরালে বিড়াল নিজেই বাচ্চাদের মেরে ফেলে। বিড়ালের
বাচ্চাদের পরিণতি কি হয়েছে আমি জানি না। কিন্তু মা বিড়ালের এই করুণ আর্তনাদ আমাকে অনেক বেশি পিড়া দিচ্ছে।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×