বৃষ্টি থাক,
একলা চাঁদ,
তোমার বাড়ির খোলা ছাদ।
চাঁদ যদি ডুবে যায় বৃষ্টির আড়ালে,
তুমি মুখ দেখে নিও আয়নায়।
জানকি কখন রাত নামে কালোয়,
থাকে দিনের অপেক্ষায়!
তবুও বলি বৃষ্টি থাক,
একলা চাঁদ,
তোমার বাড়ির খোলা ছাদ।
মহাশুন্যের স্রোতের আলোয় দেখেছি,
তোমার কক্ষ পথে আমি থেকেছি,
কিন্তু তবুও তুমি শত আলোক বর্ষ দূরে।
আমায় রেখে আপন নিড়ে।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



