প্রিয় উল্টো পথের যাত্রীগণ ,
আপনাদের প্রায়ই বলতে শোনা যায় আপনাদের জাতি হিসেবে একজনই
জাতির পিতা আছেন ,
আর তিনি হলেন মুসলিম জাতির পিতা ইব্রাহীম (আঃ) ।
আমিও একজন মুসলিম হিসেবে ওনাকে মুসলিম জাতির পিতা হিসেবে মানি ।
কিন্তু আপনারা এটাও বলেন এক ঈব্রাহীম (আঃ) ছাড়া আপনাদের আর কোনো
জাতির পিতা নেই ।
আমি আপনাদের প্রশ্ন করতে চাই আপনি কী মানব জাতির অন্তর্ভুক্ত নন ?
আপনি কী জানেন না মানব জাতির আদি পিতা আদম (আঃ) ?
তো এখন আপনি মুসলিম জাতির অন্তর্ভুক্ত হওয়ায়
ইব্রাহীম (আঃ) কে মান্য করেন ,
তাহলে আদম (আঃ) কে কেন মান্য করছেন না ?
আর যদি এ দুটো জাতির অন্তর্ভুক্ত হওয়ার কারণে আপনি পৃথক ভাবে দুজনকেই
মান্য করতে পারেন তবে বাঙ্গালী জাতির পিতা হিসেবে শেখ মুজিবর রহমান কে মান্য করতে সমস্যা কোথায় ?
আমিই মুসলিম জাতির অন্তর্ভুক্ত তাই ইব্রাহীম (আঃ) কে মান্য করি ,
আমি মানব জাতির মধ্যেও অন্তর্ভুক্ত তাই আদম (আঃ) কে ও মান্য করি ,
আমি বাঙ্গালী জাতির মধ্যে অন্তর্ভুক্ত তাই শেখ মুজিবর রহমান কেও মান্য করি ।
খুব সুন্দর করে অল্প কথায় ব্যাপারটা প্রকাশ করলাম ।
না বুঝলে তারপরেও কিছু করার নেই ।
বাকিটা আপনার ব্যাপার ।
পরিশেষে ভাল থাকবেন ।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




