ফেসবুকের সপক্ষে/ বিপক্ষে আমি কিছু বলব না, ফেসবুক কি এতদিন আমাদের উপকার করেছে নাকি শুধুই ছাত্রদের পড়াশোনাকে ক্ষতিগ্রস্ত করেছে সেই আলোচনাতেও আমি যেতে চাই না। কিন্তু নিঃসন্দেহে ফেসবুক বন্ধ করার মাধ্যমে সরকার যে এদেশের স্বাধীনতা বিরোধী স্বার্থান্বেষী মহল, রাজাকার, যারা চিরকাল এদেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করেছে, স্বাধীন মতামত প্রদানে বাধা দিতে চেয়েছে, তাদের প্রতি মাথা নত করল।
জাফর ইকবাল স্যারের “হিমঘরে ঘুম এবং অন্যান্য” বইটি পড়ে দেখতে আমি সবাইকে অনুরোধ করছি। ওইসব নিকৃষ্ট মানুষদের ভয়াবহ ক্ষমতার কথা পড়ে কষ্ট পেয়েছি... এখন শিউরে উঠছি।
আরেকটা কথা বলতে চাচ্ছি, ফেসবুক বন্ধ করার কথা না ভেবে দেশের অসংখ্য পর্ণ সাইট বন্ধ করলে হয়ত সেটা সকলের কাছে প্রশংসিত হত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


