somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোদির সঙ্গে আসবেন মমতা, সাক্ষাতের 'চান্স' নাই খালেদার

২৮ শে মে, ২০১৫ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়দেশ অনলাইন:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশ সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আসবেন। আগামী ৬ জুন বাংলাদেশে প্রথম সফরে আসছেন মোদি। মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই সফরে মোদির সফরসঙ্গী হচ্ছেন। তার সফরসূচিতে বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি নেই। তবে খালেদা জিয়া চাইলে হোটেলে গিয়ে মোদিকে সময় দিতে পারেন।

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই'র বরাতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রতিবেদনে এ খবর জানায় জিনিউজ।



নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর পরই বাংলাদেশে আসার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। গত বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেয়ার ফাঁকে শেখ হাসিনা, আর নরেন্দ্র মোদির প্রথম বৈঠক হয়। তাছাড়া নেপালে সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার সময়ও দুই প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়।

ভারতের প্রধানমন্ত্রীর সফর আটকে ছিলো মূলত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের সংবিধান সংশোধনী বিল পাস হওয়ার অপেক্ষায়। সবশেষ রাজ্যসভা, লোকসভার অধিবেশনে এ বিলটি পাসের পর থেকেই নরেন্দ্র মোদির ঢাকা সফরের তারিখ চূড়ান্ত করার প্রস্তুতি চলতে থাকে। মে মাসের শুরু থেকেই জুনের প্রথম সপ্তাহেই তার সফর হচ্ছে বলে একাধিক কূটনৈতিক সূত্র থেকে তথ্য আসতে শুরু করে। শেষ পর্যন্ত ৬, ৭ জুন তার ঢাকা সফর চূড়ান্ত হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, '৬ জুন সকালে ঢাকা আসবেন নরেন্দ্র মোদি। ৭ জুন সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।'

সফরকালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ, ভারত সম্পর্কের বিষয়ে গণবক্তৃতা দেবেন। এ বক্তৃতায় তিনি বাংলাদেশিদের জন্য আকাশপথে অন অ্যারাইভাল ভিসা চালুসহ ভিসা পদ্ধতি সহজীকরণের ঘোষণা দিতে পারেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিজেপি'র নেতা অটল বিহারি বাজপেয়িকে বাংলাদেশের পক্ষ থেকে দেয়া স্বাধীনতা সম্মাননা গ্রহণ করবেন মোদি। তিনি ঢাকেশ্বরী মন্দিরও পরিদর্শন করবেন।

মোদির এ সফরে জ্বালানি খাতে ১৪ বিলিয়ন মার্কিন ডলারের সহযোগিতা চুক্তি, প্রায় ৩০০ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি, সড়ক ও রেলপথে নতুন রুট চালুর চুক্তি, বাংলাদেশ থেকে ভারতে ১০ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি চুক্তি, নেপাল ও ভুটানে পণ্য পরিবহনে বাংলাদেশের ভারতের ভূখণ্ড ব্যবহারের সুবিধাসহ বাণিজ্য চুক্তি নবায়ন এবং উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুতি চলছে।

এর বাইরে অভ্যন্তরীণ নৌপ্রটোকল নবায়ন এবং জলবায়ু পরিবর্তন, সমুদ্র অর্থনীতি, দুর্যোগ মোকাবেলা সহযোগিতা, দুই দেশের মান নিয়ন্ত্রণ সংস্থার কার্যক্রম, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম সংক্রান্ত সমঝোতা স্মারক সই হবে।

আরেকটি সূত্র জানায়, 'মোদির সফরে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রতিবেদন দেওয়া হবে। প্রতিবেদনে ওই এলাকার চিত্রও তুলে ধরা হবে। এ বিষয়ে একটি যৌথ ঘোষণা আসতে পারে। এ ব্যাপারে এর চেয়ে বেশি অগ্রগতির সম্ভাবনা নেই বলে সূত্র জানায়।'

এছাড়া ভারতের সহায়তায় নেপাল ও ভুটানে পরিচালিত প্রকল্পের মতো একটি সহায়তা প্রকল্প বাংলাদেশেও চালুর ঘোষণা দেবেন মোদি। কুমুদিনী ট্রাস্টের মাধ্যমে পানি প্রকল্প দিয়েই এর শুরু হবে।

নিউজসোর্স: প্রিয়দেশনিউজ.কম
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৫ রাত ৯:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

×