সাম্প্রতিক সময়ে ২০১৩ সালের হজ্জ মৌসুম শেষ হচ্ছে। আমাদের দেশের সম্মানিত হজ্জ যাত্রীগণ দেশে ফেরা শুরু করেছেন। তাদের মধ্যে আমার পরিচিত ডজন খানেক আত্মীয় আছেন যারা কিনা আল্লাহ রহমতে সুস্থ ভাবে হজ্জ শেষ করে দেশে ফিরে এসেছেন। তাই উনাদের বিশেষ দোয়া নেওয়ার জন্য কিছুদিন ধরে সুযোগ সুবিধা মত উনাদের বাসাতে ঢু মেরে যাচ্ছি। প্রত্যেকের বাসা থেকে দোয়া নিয়ে ফিরে আসার সময় বড়সড় এক পলিথিনের ব্যাগে উপহার স্বরূপ জমজমের পানি, টুপি, তসবি, জায়নামাজ, মেসওয়াক, খেজুর, আতর নিয়ে ফিরছি। এখন অবস্থা যা দাঁড়িয়েছে তা হল আমার কাছে প্রায় ২০ থেকে ২৫ ধরনের বিভিন্ন সাইজের টুপি, ১০ বা ১২ ফ্লেবারের আতর এর সুবাস দিয়ে রুম মৌ মৌ সুবাসে ভরে আছে। একবারে ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। কম বেশী সবাই একই রকমের জিনিস এনেছেন। ব্যাতিক্রম হলেন আমার ছোট চাচা। তিনি মদিনা থেকে এক বড়সড় পাথর নিয়ে এনেছেন। দেখতে সুন্দর, শো পিসও হল আবার সকলকে পাথরের গল্প শুনানোও যাবে। অবস্থা যা দাঁড়িয়েছে মনে হচ্ছে এই পাথর এর গল্প ডাল পালা ছড়াতে ছড়াতে জাদুর পাথরে না আবার পরিণত হয়ে যায়। তবে আমি যখন হজ্জ করে ফিরবো, কারো জন্য কিছু আনবো না। শুধু হজ্জ করার জন্যই যাবো। তবে এখন ভাবছি এলাকার মধ্যেই ছোটখাটো একটা টুপির, তসবির দোকান দিয়ে দিব কিনা। কারো যদি লাগে তবে জায়গায় বসে আওয়াজ দেন।
শেষ কথা: যারা আমাকে উপহার দিয়েছেন আর যারা দেন নাই দুই পক্ষকেই মনের গভীর থেকে আন্তরিক ধন্যবাদ।
Facebook version: http://goo.gl/m7cWpV

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

