"ami ekta kotha bolte cai."
"আমি একটা কথা বলতে চাই।"
উপরের দুটি বাক্য বিশ্লেষণ করলে যা পাই, তা হল:
১. প্রথম বাক্যটি বাংলিশে লেখা। অর্থাৎ ইংরেজী অক্ষর ব্যাবহার করে বাংলায় মনের ভাব প্রকাশ করা।
২. দ্বিতীয় বাক্যটি বাংলা বর্ণমালা ব্যাবহার করে ভাব প্রকাশ করা।
৩. দুটি বাক্য একই মনের ভাব প্রকাশ করছে।
এখন আসল কথা হল বাংলিশ বাক্যটি লিখতে আমি কীবোর্ডের যে বাটনগুলো প্রেস করেছি, বাংলা বাক্যটি লিখতে ঠিক একই বাটন প্রেস করেছি। তাহলে আমরা ব্লগ, ফেসবুক, মেইলে বাংলা না লিখে বাংলিশ লিখছি কেন? আরে ভাই আপনারে তো আলাদা কিছু টাইপ করতে হচ্ছে না। তাহলে শুধু শুধু বাংলিশ লিখে পেইন দেবার দরকার আছে। পরতে গিয়ে মাজা ভেঙ্গে যায়। অভ্র সফটওয়্যার দিয়ে খুব খুব খুব সহজেই বাংলা টাইপ করতে পারবেন ইনশাল্লাহ। নিচে লিংক দেওয়া আছে। দয়া করে ইন্সটল করে নিন। আর বাংলিশ লেখার সময় অভ্র এনাবেল করে নিন। দেখবেন আপনার বাংলিশ লেখাকে অভ্র কি সুন্দর করে নিজেই বাংলা করে নিচ্ছে।
অভ্রর আস্তানা: http://www.omicronlab.com/
পূর্বের কথা:
মাইনসে আমারে খালি বাংলিশে মেইল করে। পরতে পরতে পা ব্যথা করে। তাই অসহ্য হয়ে এই লেখা প্রসব করেছি।
বি.দ্র: আমি অভ্র ব্যবহার করি তাই অভ্রর বন্দনা করলাম। অন্য কোম্পানি মাইন্ড খাইয়েন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

