somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে ভারতকে মওকার পর মওকা দিয়ে জিতিয়ে দিলেন আম্পায়ার!

১৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুধু আম্পায়ারকে দোষ দিলে হবে না আমাদেরও কিছু দোষ আছে! । আম্পায়াররা তো বলেনি যে ,"এই সাকিব,এই তামিম,এই ইম্রুল তোমাদেরকে আজ উইকেট বিলিয়ে দিতে হবে!।
খেলতে না পারলে দোষ কি আম্পারের! যদিও আমরা ম্যাচটা আম্পায়ারের কারণেই হেরেছি কারণ প্রথমেই তারা আমাদের খেলোয়ারদের মানসিক অবস্থার ভাঙ্গন ধরিয়ে দিয়েছেন। তবে আমাদের বোলাররা প্রথম দিকে ভালো এবং মধ্যভাগের পর তুলনামূলক ভালো করলেও ব্যাটসম্যানরা তেমন ভালো করেনি, যেমনটা তাদের নিজস্ব খেলার ধরণ তেমনটা তারা খেলতে পারেনি। যা হোক এই হারের প্রধান কারণ মূলত আম্পায়রই।
কারণ প্রথমে সুরেশ রায়নাকে এলবিডব্লিউ থেকে রক্ষা করল। যদিও তাদের দাবি, টেকনিক্যাল নিয়মের কারণে এটা আউট না। আচ্ছা মানলাম আউটনা। কিন্তু কমেন্ট বক্সে থাকা একজন বলেছেন "সেটা যদিও নিয়মের দিক থেকে নৈতিক কিন্তু নীতির দিক থেকে অনৈতিক"।

রুবেলের ফুল টস বলকে আম্পায়ার 'হাই নো' ডাকায় আউটের হাত থেকে বেঁচে গিয়ে সেঞ্চুরি করেন রোহিত শর্মা। আর সেই সেঞ্চুরিই ভারতের রানের মাইল ফলক বদলে দেয়। যেটিকে খারাপ সিদ্ধান্ত বলে অভিহিত করেন খোদ ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। বলটি 'নো' ছিল না বলে টুইট করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নও।

এরপর ব্যাটিংয়ে তামিমের রিভিউ বাতিল করল।যদিও তামিমের ব্যাটে লেগেছে কিনা তা যাতে না দেখা যায়, দ্রুত রিভিউ করল। যা খুব বিরল ঘটনা।

অপর দিকে ধাওয়ান যখন খানিকটা পিছিয়ে বলটি তালুবন্দি করার চেষ্টা করেন ঠিক তখনই তার পা সীমানা দড়ি স্পর্শ করে। ক্যাচ নিশ্চিত হয়েছে কিনা জানতে থার্ড আম্পায়ারের সঙ্গে কথা বলেন মাঠের দুই আম্পায়ার। তিন অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত জানান থার্ড আম্পায়ার।

তবে এটা স্পষ্ট যে, এই রিপ্লেটি কাছ থেকে দেখে সিদ্ধান্ত নেননি তৃতীয় আম্পায়ার স্টিভ ডেভিস।
অন্যান্যের সিদ্ধান্তের ক্ষেত্রে সাধারণত বেশ কয়েকবার চার-পাঁচ অ্যাঙ্গেল থেকে যতটা সম্ভব গভীরভাবে রিপ্লে দেখে থাকেন থার্ড আম্পায়াররা। সেটি করা হয়নি মাহমুদুল্লাহ'র ক্ষেত্রে। বস্তুত টিভি সেটের সামনে বসে থাকা দর্শকদের টিভিতে দেখেই নির্ণয় করতে দেরি হয়নি যে এটা ছক্কা ছিল।

সব মিলিয়ে আমাদের অন্যান্য ব্যটসম্যানদের তুলনামূলক কম রান করা এবং আম্পায়ারের পক্ষ থেকে রোহিতকে দেয়া মওকার মাধ্যমে বাড়তি রান এবং আম্পায়ারের পক্ষ থেকে টিম ইন্ডিয়াকে দেয়া মাহমুদুল্লাহর ছয়ের মারকে উইকেট হিসেবে ঘোষনার মওকার মাধ্যমে টিম ইন্ডিয়ার সহজ জয় পেল।

আর এদিকে ইন্ডিয়ানরা এই জয়ের জন্য, বাংলাদেশের ক্রিকেটের প্রতিক বাঘকে কুকুর বানিয়ে কিংবা বিড়ালের ছবি টুইট করে আমাদের উপহাস করছে। বিবেকের কাছে প্রশ্ন আসলে কারা উপহাসের যোগ্য?? আমরা নাকি ইন্ডিয়া?!!
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৬
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া এক সময়ের খোঁজে

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মে, ২০২৬ রাত ১:৫২



একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে।... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×