somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্তর্জাতিক নারী দিবসে প্রজন্ম চত্বরের নারী সমাবেশ হবে বাংলাদেশে শুধুমাত্র নারীদের সবচেয়ে বড় সমাবেশ

০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারাবিশ্বের মতো বাংলাদেশেও দিনটি পালন করা হবে। আমাদের শাহবাগের প্রজন্ম চত্বরে নারী দিবসে রয়েছে বিশেষ কর্মসূচি। এ দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী জাগরণ সমাবেশ। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত তরুণ প্রজন্মে নারীদের কাছে আহ্বান, ৮ মার্চ শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে বিকেল ৩টায় শাহবাগের প্রজন্ম চত্বরে যোগ দিন।

এ সমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি থেকে শুরু করে উপস্থাপক ও দর্শক-শ্রোতা সবাই থাকবে নারী।



গণজাগরণ মঞ্চ সূত্রে জানা গেছে, শুক্রবারের সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। লক্ষাধিক নারীর সমাগম নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন নারী সংগঠন, মহিলা সমিতি, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন, প্রগতিশীল নারী জোট, আওয়ামী মহিলা লীগ, আওয়ামী যুব মহিলা লীগ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, কমিউনিস্ট পার্টি নারী সেল, নারী মৈত্রী, নারী সংহতিসহ বিভিন্ন দলের নারী মন্ত্রী ও এমপিদের সমাবেশে যোগ দেয়ার আহবান জানানো হয়েছে। কালকের সমাবেশে গার্মেন্ট শ্রমিক ও নারী শ্রমিকদের ব্যাপক উপস্থিতি থাকবে।


গণজাগরণ মঞ্চ সূত্রে জানা গেছে, টিআইবি’র চেয়ারম্যান সুলতানা কামাল, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, শিরিন আকতার, শ্যামলী শীল, অধ্যাপক গীতি আরা নাসরিন, নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, অধ্যাপক নাসিম আখ্তার হুসাইন, শিল্পী কৃষ্ণকলি ইসলাম, শিক্ষক মুশাহিদা সুলতানা, ডা. ফওজিয়া হোসেন, ব্যরিস্টার সাদিয়া আরমান, শিক্ষক নাসরিন খন্দকার, শিক্ষক সামিনা লুৎফা, খুশি কবীর, অধ্যাপক স্বপন আদনান, শিক্ষক ফাতেমা সুলতানা শুভ্রাসহ বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য নারী সমাবেশে উপস্থিত থাকবেন।


এছাড়া সমাবেশে স্লোগান দেবেন লাকী আকতার, শাওনসহ নারী আন্দোলনকর্মীরা।

আমার বিশ্বাস, শুক্রবারের গণজাগরণ মঞ্চের নারী সমাবেশ হবে বাংলাদেশে শুধুমাত্র নারীদের সবচেয়ে বড় সমাবেশ। এ সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছুই নারীরা পরিচালনা করবে। নারীর ক্ষমতায়নে আওয়াজে মুখরিত হবে প্রজন্ম চত্বর।



সুতরাং বোন-বন্ধু, মা-খালা সব নারীর প্রতি আহ্বান নারী জাগরণ সমাবেশে যোগ দিন, সফল করে তুলুন।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×