somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক নজরে বাংলাদেশের প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী

০১ লা মে, ২০১৩ রাত ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক নজরে বাংলাদেশের প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী




জাতীয় সংসদের স্পিকার হিসেবে ৩০ এপ্রিল মঙ্গলবার শপথ নিয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার নির্বাচিত হয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি।

একনজরে নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সম্পর্কে জেনে নেওয়া যাক ---

জন্ম :
ড. শিরীন শারমীন চৌধুরী ১৯৬৬ সালের ৬ অক্টোবর নোয়াখালীর জেলার চাটখিলে জন্মগ্রহণ করেন।

বাবা :
শিরীন শারমীন চৌধুরীর বাবা নোয়াখালীর জেলার চাটখিলের বিশিষ্ট ব্যক্তিত্ব রফিকুল্লাহ চৌধুরী ছিলেন জাঁদরেল সিএসপি অফিসার। বাংলাদেশ সরকারের সচিব ছিলেন তিনি।

মা :
মা প্রফেসর নাইয়ার সুলতানা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ছিলেন।



পড়াশোনা :
ড. শিরীন শারমিন চৌধুরী ছাত্রজীবনে একজন মেধাবি ছাত্রী ছিলেন। তিনি ১৯৮৩ সালে ঢাকা বোর্ডে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান, ১৯৮৫ সালে এইচএসসি একই বোর্ডে মানবিকে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও ১৯৯০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম এ ফাস্ট ক্লাস ফাস্ট হন। ২০০০ সালে তিনি ইউকে থেকে ইউনির্ভাসিটি অব এসেক্স থেকে আইনে পিএইচডি লাভ করেন।


পেশাজীবন :
এলএলএম পাশ করার পর ড. শিরীন শারমিন চৌধুরী ১৯৯২ সালেই বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত আইনজীবী হিসেবে যোগদান করেন। তিনি মানুষের সাংবিধানিক বিভিন্ন বিষয়ে সঙ্গে কাজ করেছেন। ২০০৮ সালে শেখ হাসিনার মুক্তির জন্য গঠিত প্যানেল আইনজীবী হিসেবে তিনি কাজ করেছেন। জড়িত ছিলেন দেশে-বিদেশে বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠানের সঙ্গে । বহু জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সেমিনার সম্পর্কিত মানবাধিকার বিষয়গুলির উপর সেমিনারে অংশ নিয়েছেন। তার মধ্যে ছিল দক্ষিণ এশিয়ার দারিদ্র দূরীকরণ উল্লেখযোগ্য।

রাজনীতি :

আইনজীবী হিসেবে পেশাজীবন শুরুর পর পরই ড. শারমীন আওয়ামী লীগে রাজনীতিতে সম্পৃক্ত হন।তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য। নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার নির্বাচিত হয়ে ড. শিরীন শারমিন চৌধুরী ইতিহাসে নাম লিখিয়েছেন।


পরিবার :
ফার্মাসিউটিক্যাল কনসাল্ট্যান্ট সৈয়দ ইশতিয়াক হোসেনের সাথে ড. শিরীন শারমিন চৌধুরীর বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান।
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×