somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ ও সমাজ

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


****অবিকল মানুষের মত দেখতে কিন্তু মানুষ নয়।এরা মানুষ রুপী পশু।এদেরকে মানুষ বলা হলেও,এরা পশুর থেকেও নির্বোধ।এরা মানুষের রুপ ধারন করে মানুষ্য সমাজে বসবাস করে।এরা মানুষেরই রক্ত খেয়ে জীবন ধারন করে।*****

উপরোক্ত ধারনাটা সাধারনত আমাদের বু‌র্জোয়া ,সামন্ততান্ত্রিক সামাজিক ব্যবস্হায় শোষক শাসকের মধ্যেকার শোষন , শাসন ও বৈষম্যের যে চিএ ভেসে উঠে তার একটি রুপক ব‌র্ননা।আসলে মানুষ কখনও পশু কিংবা জানোয়ার হতে পারে না।মানুষকে পশু কিংবা জানোয়ার বলাটাও অমানবিক ও অন্যায়।মানুষ স্রষ্টার সৃষ্টির স‌র্ব শ্রেষ্ঠ জীব।মানুষের উপর থেকে বিশ্বাস হারালে পৃথিবীর সভ্যতা ও সংস্কৃতি বিপন্ন হবে।মানুষকে পশুর সাথে তুলনা করে মানবিক বি‌র্পযয়ের পরিবেশ তৈরী করাটা আমাদের সমাজের জন্য অশনি সংকেত।মানুষ কেন পশুর মত আচরন করে সেটা যতটুকুনা মানসিক তার চেয়ে বেশী সামাজিক ও রাজনৈতিক।আমাদের সমাজ ও সামাজিক ব্যবস্হায় এমন সব উপকরন রয়েছে যা কিনা মানুষ পশুর মত আচরন করতে বাধ্য হয় ।তাই সমাজ ও রাজনীতি মানবিকতার ও মানুষ্যত্বের প্রতিনিধিত্ব করতে হবে।যা ব‌র্তমান ব্যবস্হায় সম্ভব না ।তাই সামগ্রিক সমাজ কাঠামো বদলানো দরকার।এর জন্য শিক্ষা ও সংস্কৃতির ইতিবাচক উপকরন গুলোর উন্নায়নের সাথে সাথে অথ‌র্নৈতিক ব্যবস্হারও পরিব‌‌র্তন হবে ধীরে ধীরে,হঠাৎ করে অথ‌র্নৈতিক পরিব‌র্তন সংস্কার বিপদ জনক।যেমনটি আমাদের বাংলাদেশে তথ্য প্রযুক্তির হঠাৎ করে আগমনের সামাজিক প্রতিক্রিয়া লক্ষ্যনীয়।তথ্য প্রযুক্তির এই হঠাৎ উন্নায়নের জন্য আমাদের সমাজটা তৈরী ছিল না।যে কোন সামাজিক পরিব‌র্তনের পূ‌র্বে তা গ্রহন করারা মত কাঠামো/পরিবেশ তৈরী করা জরুরী।আমাদের ডিজিটালাইজেশনটা হঠাৎ করে হয়েছে।তার সাথে যুক্ত হয়েছে পুজিঁবাদী ,মুক্তবাজার অর্থ‌নীতির ও আকাশ সংস্কৃতির অবাদ অনুপ্রবেশ।যে কারনে ব‌র্তমান সময়টি একটি অস্থিরতার মধ্যে দিয়ে অতিক্রম করছে।যে অস্থিরতারই প্রকাশ মানুষের পশুত্ব রুপ।

নিবন্ধ লেখকঃ আবুল কালাম আজাদ
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৬
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮০ দিন কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৮

১৮০ দিনের কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।



নূতন সরকার, নূতন পরিকল্পনা, নূতন চিন্তা ভাবনা ।
অনেকেই আগ্রহভরে বিষয়টি পর্যালোচনা করছেন । কেউ কেউ অতীত ভূলতে পারছেন না,
তা... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না?

লিখেছেন তানভির জুমার, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৪


চাঁদা দিতে রাজি না হওয়ায় এক ড্রাইভারকে পিটাইয়া মাইরা ফেলসে।
ঘটনাস্থল? ঢাকা।
২০ টাকার চাঁদা ২০০ হয়ে গেছে রাতারাতি।
ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে আছে ড্রাইভাররা।
একটা মানুষকে যদি ডেইলি... ...বাকিটুকু পড়ুন

ইউনুসনামা-১

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১১

কী করার কথা ছিল তার, আর কী করেছেন তিনি!



প্রফেসর মুঃ ইউনুস!

জুলাই গণঅভ্যূত্থানে হাসিনার পতনের পর ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির ভিতর ঐক্য ধরে রাখা এবং তাদের সবাইকে নিয়ে কাজ... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধাদের হয়রানি বন্ধ হোক

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৩


এই দেশে বিপ্লব করা খুবই কঠিন । কিন্তু বিপ্লব করার পর শান্তিতে থাকা আরোও কঠিন। কারণ রাষ্ট্র বিপ্লবীদের কদর বোঝে না। তাই আমরা আজকে দাবি জানাতে এসেছি :... ...বাকিটুকু পড়ুন

ধানের বেপারী খালকেটে নৌকা আনলে ধান লুট হতে পারে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৬



জুলাই যোদ্ধা নৌকা ডুবিয়ে ভেলায় চড়িয়ে ধান ভাসিয়েছে।এখন ধানের মালিক খালকেটে নৌকা আনলে নৌকার মাঝি নৌকায় করে ধান লুট করে নিয়ে যেতে পারে।প্রসঙ্গঃ সজিব ওয়াজেদ জয় একত্রিশ... ...বাকিটুকু পড়ুন

×