somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

বাংলাদেশী জাতীয়তাবাদ (পর্ব-৬)

০১ লা জুন, ২০০৭ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[লেখক-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান]
বাংলাদেশী জাতীয়তাবাদের বাস্তবমুখী রাজনৈতিক ও আর্থ-সামাজিক কর্মসূচির দর্শনে উদ্বুদ্ধ করে প্রতিটি মানুষকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে তার ব্যক্তিগত ও সম্মিলিত দায়িত্ব সম্পর্কে সচেতন ও নিষ্ঠাবান করে নারী ও পুরুষ নির্বিশেষে তাদের প্রত্যেককে দেশ ও তার জনগণ এবং বিশ্ববাসীর কল্যাণ করার সুযোগ করে দিতে হবে। একথা সুস্পষ্টভাবে বুঝতে হবে যে, জাতি হিসেবে আমরা নিজেরা শক্তিশালী, সুদৃঢ় ও সফলকাম না হতে পারলে আমরা বিশ্বমানবতার সেবা করতে পারব না। পূর্বে উল্লেখিত পূর্ণাঙ্গ স্বাধীনতার নিশ্চয়তা বিধান করতে হলে আমাদের বহুদলীয় গণতন্ত্র কায়েম করতে হবে--যাতে জাতীয় স্বার্থেই গঠনধর্মী বিরোধী দলের অস্তিত্ব থাকবে। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ এসব চিন্তা ও কাজের মূল পথ নির্দেশিকা হবে।

আজকের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা এমন এক বিশ্ব-পরিস্থিতির সৃষ্টি করেছে--যেখানে সংকীর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক আদর্শের কর্মসূচী জনগণকে নিষ্ক্রিয় ও নির্বাক করে দেয়; যার ফলে রাজনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় জনগণের ব্যক্তিগত ও সম্মিলিত শক্তি কার্যকরী হতে ব্যর্থ হয় এবং দুঃখ, কষ্ট, ব্যর্থতা ও পরাজয়ের গ্লানি ক্রমন্বয়ে বেড়ে চলে। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিশ্বব্রম্মাণ্ডে সব সম্পদ ও সম্ভাবনাময় দ্বার আজ যখন মানুষের অগ্রগতি ও জাগরণের পথরুদ্ধকারী সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রণের আদর্শ গ্রহণ করে তখন তা মানুষের একক ও সম্মিলিত কাজের শক্তি শুধু খর্ব করে না; বরং তা মানব সমাজকে অগ্রগতির পরিবর্তে পশ্চাদগামী করে পরিণতিতে অবশ্যম্ভাবী আত্মবিনাশ ডেকে আনে। নিয়ন্ত্রিত ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গির জন্য তারা স্বভাবতই সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবে এবং যদিও তারা সঠিক সিদ্ধান্ত নেয় তবে তা পূর্বের আদর্শবাদভিত্তিক থাকবে না, যথার্থভাবেই হবে প্রতিক্রিয়াশীল। যদি তারা পুরাতন দৃষ্টিভঙ্গি আঁকড়ে থাকে তবে তারা বহুমুখী সমস্যার আবর্তে ক্রমান্বয়ে আত্মবিনাশের সম্মুখীন হবে। এই ক্রমিক প্রক্রিয়া অঞ্চল বিশেষ ও বিশ্বের আর্থ-সামাজিক ও রাজনৈতিক নিয়ামকের দ্বারা প্রভাবান্বিত হবে। প্রাকৃতিক আইন অনুযায়ী সৃষ্টিকর্তা মানুষকে স্বাধীন সত্তা দান করেছেন--যাতে মানুষ তার নিজস্ব শক্তির পূর্ণ ব্যবহার ও মতা দ্বারা তা বহুমুখী প্রতিভাকে কাজে লাগাতে পারে; সেজন্য তাকে যথাযথ সুযোগ দিতে হবে।
আগের পর্বগুলি পড়ুন:
বাংলাদেশী জাতীয়তাবাদ (পর্ব-৫)
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা তো রাজনীতি করে না !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুন, ২০২৬ রাত ২:৪১


৫ই আগস্ট ২০২৪ তারিখটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেকদিন মনে থাকবে। কিন্তু ইতিহাসের বড় বাঁকগুলোর মতো এই পরিবর্তনেরও একটা দাম ছিল, যেটার হিসাব আমরা এখনও পুরোপুরি মেলাতে পারিনি। ক্ষমতার পতনের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×