somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্টা

১১ ই মার্চ, ২০১৭ রাত ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর্টিকলেস অফ কনফেডারেশন
আর্টিকলেস অফ কনফেডারেশন হচ্ছে মূল ১৩টি রাষ্ট্র যথা, ভার্জিনিয়া, সাউথ ক্যারোলিনা, নিউ ইয়র্ক, রোড আইল্যান্ড, কানেক্টিকাট, জর্জিয়া, নিউ হ্যাম্পশায়ার, পেনসিলভানিয়া, ম্যাসাচুসেট্স, নর্থ ক্যারোলিনা, নিউ জার্সি, ডেলাওয়্যার এবং মেরিল্যান্ডএর মধ্যে একটা চুক্তি, যা যুক্তরাষ্ট্রের প্রথম সংবিধান।

১৭৭৬ সালে দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস কর্তৃক গঠিত একটি কমিটি আর্টিকলেস অফ কনফেডারেশনের খসড়া প্রণয়ন করে। ১৭৭৭ সালের ১৫ নভেম্বর এটাকে আনুষ্ঠানিক অনূমোদনের জন্য মূল ১৩টি রাষ্ট্রে পাঠানো হয়। ১৭৭৭ সালের ১৬ ডিসেম্বর সর্ব প্রথম অনুমোদন করে ভার্জিনিয়া, এরপর ১৭৭৮ সালের ৫ ফেব্রুয়ারী সাউথ ক্যারোলিনা, ১৭৭৮ সালের ৬ ফেব্রুয়ারী নিউ ইয়র্ক, ১৭৭৮ সালের ৯ ফেব্রুয়ারী রোড আইল্যান্ড, ১৭৭৮ সালের ১২ ফেব্রুয়ারী কানেক্টিকাট, ১৭৭৮ সালের ২৬ ফেব্রুয়ারী জর্জিয়া, ১৭৭৮ সালের ৪ মার্চ নিউ হ্যাম্পশায়ার, ১৭৭৮ সালের ৫ মার্চ পেনসিলভানিয়া, ১৭৭৮ সালের ১০ মার্চ ম্যাসাচুসেট্স, ১৭৭৮ সালের ৫ এপ্রিল নর্থ ক্যারোলিনা,১৭৭৮ সালের ১৯ নভেম্বর নিউ জার্সি, ১৭৭৯ সালের ১ ফেব্রুয়ারী ডেলাওয়্যার এবং ১৭৮১ সালের ২ ফেব্রুয়ারী মেরিল্যান্ড আর্টিকলেস অফ কনফেডারেশন অনুমোদন করে ( ratification). ১৩টি রাষ্ট্র অনুমোদনের পর ১৭৮১ সালের ১ মার্চ আর্টিকলেস অফ কনফেডারেশন বলবৎ হয়।

যুক্তরাষ্ট্রের সংবিধান
আর্টিকেল অফ কনফেডারেশনের মাধ্যমে রাষ্ট্রসমূহ একত্রিত হয় বটে কিন্তু এর মাধ্যমে একটা শিথিল ধরণের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে উঠে। কিন্তু কিছু দিনের মধ্যে এই ব্যবস্থাটা সন্তুষজনক নয় বলে প্রতীয়মান হয়। একটা সন্তুষজনক উপায় বের করার জন্য ১৭৮৭ সালে প্রত্যেক রাষ্ট্র ফিলাডেলফিয়াতে প্রতিনিধি সভায় তাদের প্রতিনিধি পাঠায়। ১৭৮৭ সালের মে মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তারা একটা নতুন সংবিধান প্রণয়ন করে।

নতুন সংবিধানের অধীন ১৭৮৯ সালে কংগ্রেসের প্রথম অধিবেশন বসে এবং জর্জ ওয়াশিংটনকে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন করা হয়। ১৭৯১ সালে সংবিধানের ১০টি সংশোধনী অনুমোদন করা হয়, যাকে একত্রে বলা হয়, বিল অফ রাইটস।

১৭৯১ সালে ভারমোন্ট ১৪শ তম, ১৭৯২ সালে কেনটাকি ১৫শ তম, ১৭৯৬ সালে টেনেসি ১৬শ তম এবং ১৮০৩ সালে ওহিও ১৭শ তম রাষ্ট্র হিসাবে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত হয়।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৭ রাত ২:৩২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×