somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

দিনের আলো সঞ্চয় করার সময় Daylight Saving Time (DST)

১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্কিন যুক্তরাষ্ট্রে দিনের আলো সঞ্চয় করার সময় গণনা ১২ মার্চ, রবিবার রাত ২টা থেকে শুরু হয়েছে। এর পরিসমাপ্তি ঘটবে ৫ নভেম্বর, রবিবার রাত ২টায়। অর্থাৎ রাত ২টার সময় ঘড়ির কাঁটাকে প্রকৃত সময় থেকে ১ ঘণ্টা এগিয়ে ৩টা করা হয়েছে। আবার একই ভাবে ৫ নভেম্বর রাত ২টায় ঘড়ির কাঁটাকে ১ ঘণ্টা পিছিয়ে প্রকৃত সময় রাত ১টায় ফিরিয়ে নেওয়া হবে।

এখানে একটু বলে রাখি মার্কিন যুক্তরাষ্ট্রে ৬টা স্ট্যান্ডার্ড টাইম জোন আছে। ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম (EST) যা কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম (UTC) -৫, সেন্ট্রাল স্ট্যান্ডার্ড টাইম (CST) যা UTC -৬, মাউন্টেন স্ট্যান্ডার্ড টাইম (MST) যা UTC-৭, প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম (PST) যা UTC-৮, আলাস্কা স্ট্যান্ডার্ড টাইম (AKST) যা UTC-৯ এবং হাওয়াই-অলিউটিয়ান স্ট্যান্ডার্ড টাইম (HAST) যা UTC-১০।

আমি যেহেতু ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম জোনে বাস করি তাই এখানে এই অঞ্চলের সময়কেই উল্লেখ করছি। তবে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্য ও অঞ্চলে এই নিয়ম পালন করে হয়না যেমন, অ্যারিজোনা, হাওয়াই, আমেরিকান সামোয়া, গুয়াম, পুয়ের্তো রিকো এবং ভার্জিন আইল্যান্ডস।

এর পিছনে যুক্তি
ডেলাইট সেভিং টাইমের মূল উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক আলোকে দৈনন্দিন কাজে বেশি পরিমাণে ব্যবহার করা। বিষুবরেখা অঞ্চলে দিন রাত প্রায় সমান সমান হলেও অনন্যা অঞ্চলগুলিতে গ্রীষ্মকালে দিনের আলোর পরিমাণ শীতকালের চাইতে বেশি। যে দেশ যত বেশি উত্তর অথবা দক্ষিণ মেরুর কাছাকাছি হবে, সেই দেশ গ্রীষ্মকালে তত বেশি দিনের আলো পাবে। মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু উত্তর গোলার্ধে অবস্থিত তাই গ্রীষ্মকালে বেশি সময় ধরে দিনের প্রাকৃতিক আলো পায়।

যদিও যুক্তি দেয়া হয় ডেলাইট সেভিঙয়ের ফলে বিদ্যুৎ সাশ্রয় হয়, তবে আসল কারণ হচ্ছে, মানুষ গ্রীষ্মকালের লম্বা বিকালবেলাটা খুব উপভোগ করে। তবে কিছু যে বিদ্যুৎ শাস্ত্রয় হয় না, তা না। মার্কিন যুক্তরাষ্ট্রের যোগাযোগ মন্ত্রণালয়ের এক সমীক্ষায় দেখা গেছে ডেলাইট সেভিঙয়ের ফলে প্রতিদিন শতকরা ১ ভাগ বিদ্যুৎ শাস্ত্রয় হয়েছে।

ডেলাইট সেভিংয়ের মূল ধারণা
বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের মাথায় প্রথম ডেলাইট সেভিংয়ের ধারণাটা আসে। ১৭৮৪ সালে তিনি যখন আমেরিকার প্রতিনিধি হিসাবে প্যারিসে অবস্থান করছিলেন তখন "এন ইকোনোমিক্যাল প্রজেক্ট" নামে একটা প্রবন্ধ রচনা করেন। সেই প্রবন্ধে তিনি তার ডেলাইট সেভিঙয়ের ধারণা ব্যক্ত করেন।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×