somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

লুইসিয়ানা রাজ্য ক্রয়করার ঘটনা (LOUISIANA PURCHASE) - ১ম পর্ব

১৩ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৮০৩ সালে যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে লুইসিয়ানা রাজ্য ক্রয় করে। লুইসিয়ানা রাজ্যের আয়তন ছিল ৮,২৮,০০০ বর্গ মাইল। নেপোলিয়ান ১৫ মিলিয়ন ডলারে লুইসিয়ানা বিক্রি করতে রাজি হয়। এই রাজ্য ক্রয়ের ফলে যুক্তরাষ্ট্রে আয়তন দ্বিগুণ হয়ে যায়। লুইসিয়ানা রাজ্যের সীমানা ছিল পূর্বে মিসিসিপি নদী, পশ্চিমে রকি পর্বতমালা, দক্ষিণে মক্সিকো উপসাগর, এবং উত্তরে কানাডা। ফরাসিদের কাছ থেকে এই ভূখণ্ড কেনার ফলে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রশান্ত মহাসাগরের দিকে সীমানা বিস্তার সহজ হয়ে যায়। ১৮১২ সালে লুইসিয়ানা যুক্তরাষ্ট্রের ১৮শ তম রাজ্য হিসাবে যুক্ত হয়।

লুইসিয়ানা ক্রয়ের পটভূমি

সপ্তদশ শতাব্দীর শুরুতে ফ্রান্স মিসিসিপি নদীবিধৌত উপত্যকার সন্ধান পায়। তারা এই অঞ্চলে বিচ্ছিন্ন ভাবে বসতি স্থাপন করতে থাকে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত বর্তমান মার্কিন যুক্তরাষ্টের অধিকাংশ এলাকা ফ্রান্সের দখলে ছিল। অন্যকোনো ইউরোপিয়ান শক্তির দখলে এত এলাকা ছিলোনা।

১৭৬২ সালে ফরাসি এবং রেড ইন্ডিয়ানদের মধ্যে যোদ্ধের (১৭৫৪-১৭৬৩) সময় ফরাসীরা মিসিসিপি নদীর পশ্চিমদিক অর্থাদ ফ্রেঞ্চ লুইসিয়ানা স্পেনের কাছে সমর্পন করতে বাধ্য হয় এবং ফরাসিদের দখলে থাকা উত্তর আমেরিকার অবশিষ্ট ভূখণ্ড ১৭৬৩ সালে গ্রেট ব্রিটেনের কাছে হস্তান্তর করতে বাধ্য হয়।

ব্রিটিশ নৌবাহিনী স্পেনের মূল ভূখণ্ডের সাথে আমেরিকার নৌপথকে বিচ্ছিন্ন করে দেয়। ফলে আমেরিকাতে স্পেনের শক্তি খর্ব হয়ে যায়। ফরাসিদের কাছ থেকে লুইসিয়ানা দখল করলেও স্পেনের পক্ষে তিন দশক ধরে এর কোনো উন্নয়ন করা সম্ভব হয়নি।

১৮০১ সালে স্পেন এক গোপন চুক্তির মাধ্যমে লুইসিয়ানা আবার ফরাসিদের কাছে ফেরত দেয়। এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করে তুলে। কারণ ওই সময়ে ওহিও নদী ও টেনেসি নদীর মধ্যবর্তী উপত্যকায় আমেরিকা পশ্চিমদিকে তার সীমানা বিস্তার করছিলো। ওই এলাকার বসতি স্থাপনকারীদের জন্য মিসিসিপি নদী ছিল খুবই গুরুত্বপূর্ণ নৌপথ। তা ছাড়া নিউ অরলিন্স বন্দর ছিলি কৌশলগত ভাবে খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা এই ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছিল যে, নেপোলিয়ান বোনাপার্টের (১৭৬৯-১৮২১) নেতৃত্বাধীন ফরাসি বাহিনী আবারো উজ্জীবিত হয়ে মিসিসিপি নদী এবং মক্সিকো উপসাগরে আধিপত্য বিস্তার করবে। যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসন (১৭৪৩-১৮২৬) তার ফরাসী বিষয়ক মন্ত্রী রবার্ট লিভিংস্টোন (১৭৪৬-১৮১৩) কে নির্দেশ দেন ফরাসি মন্ত্রী চার্লস মাউরিস দে টেলিরেন্ড (১৭৫৪-১৮৩৮) এর সাথে নিউ অরলিন্স কেনার ব্যাপারে আলোচনা করতে।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৬
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×