somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

পঞ্চাশ লক্ষ ছাগলের আব্বা।

২২ শে জুন, ২০২৪ রাত ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফেইসবুক আর মানুষের কথা শুনলে মনে হয় তারা এই প্রথম শুনল ১৫ লক্ষ টাকা দামের ছাগলের কথা, তারা এই মাত্র শুনল ছাগল-পত্রের কথা এবং তারা এই মাত্র শুনল ছাগল পুত্রের পিতার কথা।

কম পক্ষে ৫০ লক্ষ এই ধরণের ছাগল, ছাগল-পুত্র এবং ছাগল পুত্রের পিতা এই বঙ্গে আছে। যেহেতু সঠিক কোন পরিসংখ্যান নাই তাই ধরেন ২০ কোটি বঙ্গ সন্তান আছে অথবা আপনার যা ইচ্ছা তাই আপনি ধরেন। এই সংখ্যা থেকে ঐ ৫০ লক্ষ বাদ দেন, বাকি যে সংখ্যা থাকবে সেই সংখ্যক মানুষ আগে থেকেই এই খবর জানে।

এই খবর জানার জন্য সাংবাদিক, গোয়েন্দা, বা বিশেষজ্ঞ, কোন কিছু হওয়ার দরকার নাই -- চোখেই দেখা যায় -- কোটি টাকার গাড়ি, বাড়ি, প্রমোদভবন, বাগানবাড়ি, প্রমোদবিহার ইত্যাদি দৃশ্যমান।

এক নামকরা পত্রিকার জাঁদরেল সম্পাদক, যার ভয়ে সাধারণ মানুষ তটস্থ, তিনি এক নামকরা টিভির জনপ্রিয় টকশোতে জাতির উদ্দেশ্য প্রকাশ্যেই বলেছেন যে তিনি আগে থেকেই জানতেন কিন্তু ভয়ে প্রকাশ করেন নাই।

আরেক নামকরা সম্পাদক বলেছেন তিনিও জানতেন কিন্তু তার কাছে যথেষ্ট প্রমাণ ছিলোনা তাই তিনি তার পত্রিকায় প্রকাশ করেন নাই। আরেক নাম করা সম্পাদক বলেছেন সর্বোচ্চ আদালতের রায়ে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত এইগুলি পত্রিকায় প্রকাশ করা যাবে না।

ব্যক্তিগত পর্যায়ে আত্মীয়স্বজন, সহপাঠী, সহকর্মী, পরিচিত জনদের সাথে আলোচনা করে জানতে পারবেন যে এই ধরণের দুর্নীতির কথা তারা আগে থেকেই জানেন।

তাহলে প্রশ্ন উঠতেই পারে রাষ্ট্র, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা, আদালত কি এইগুলি জানেন না?

উত্তর হচ্ছে, অবশ্যই তারা জানেন এবং তারা এই ক্রিপ্টোক্রেসি ব্যবস্থার প্রত্যক্ষ অথবা পরোক্ষ অংশীদার। বাকিরা এই ক্রিপ্টোক্রেসি ব্যবস্থার প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থক।

সমাধান কি?
যেখানে এই সব সিরিয়াস বিষয় নিয়ে ট্রল করে, মজা করে বা হালকা রসিকতা করে বিষয়টাকে আরো হালকা করে হওয়ায় উড়িয়ে দেয় সেখানে সমস্যার সমাধান করা সহজ নয়। যেকোনো সমস্যার সমাধানের প্রথম ধাপ হচ্ছে সমস্যাটাকে চিহ্নিত করা, এবং সমস্যার গুরুত্ব অনুধাবন করা। তাহলেই সমাধানের পথ বেরিয়ে আসে।

সারসংক্ষেপ:
খারাপ কাজের ফল অবশ্যই খারাপ হবে। প্রকৃতির বিচারে এই ৫০ লক্ষ ছাগল-পুত্র, ছাগল-পুত্রের পিতা, রাষ্ট্র, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা, আদালত, সংবাদ মাধ্যম, ক্রিপ্টোক্রেসি ব্যবস্থার প্রত্যক্ষ অথবা পরোক্ষ অংশীদার এবং প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থকরা এই ফল ভোগ করবে।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২৪ রাত ১:১১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×