
অভিমান এই পৃথিবীর তরে,
আরও পৃথিবীর মানুষের পরে,
মানুষের গড়া সমাজের উপরে ।
আরও যদি যেতে চাই একটু দূরে
অভিমানী মনটাকে শান্ত করে,
তাহাতে সমাজের আপন মানুষও পড়ে।
অত্যধিক অভিমান নিজের তরে,
নিজের পুরো অস্তিত্ব জুড়ে ।
কাল হয়ে যাক অভিমানই,
হিংস্র ছোবল খেয়ে ফেলুক
সেই অস্তিত্ব; আস্তাকুড়ে, কুঁড়ে কুঁড়ে.....
হা হা হা!!! অপরাধী, ভুলের রাজা
নিজেই প্রজা, দিচ্ছি সাঁজা ।
নিজ রাজত্বে নিজেই ঋষি
নিজ দোষেতে নিজেই দোষী ।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



