এক শার্সিতে আমি তো দূর শার্সিতে তুমি !
কি করছি !!! ?
কখনো সিক্ত পথ ধরে অপেক্ষা,
শুধু নিষ্পলক চেয়ে থাকা ...
বৃষ্টির অক্লান্ত ঝরে যাওয়া।
কখনো বা ছাতা হাতে প্রতীক্ষা ...
একই ছাদ-তলে আসার প্রার্থনাসিক্ত ব্যাকুলতা !
একই সাথে বহুদূর হেঁটে চলা ...
দূরে ছাতা ফেলে ভিজে একাকার হওয়া।
অথবা কখনো এসবই কল্পনা !
জানালার পাশে দাঁড়িয়ে-
বৃষ্টিতে ভিজবো বলে হাত বাড়িয়ে দেয়া ......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


