অবহেলিত আত্মা-
সস্তা দরের একখানা দেহ সন্ধানে দিশেহারা।
ভূতের গলিচিপায় হারানো মনের ভাষা
খুঁজতে খুঁজতে পথের প্রান্তে এসে দাঁড়ায়।
নরকীয় মনন,
খুঁজে ফেরে হারানো ব্যাকরণ।
বুকচাপা ক্রন্দনরোল
মেঘের প্রহর গোণে পথ সিক্ত করার অপেক্ষায়!
পারে না ...
এ অবশ্য নতুন কিছু নয়, নিত্য নৈমিত্তিক।
মহাপতঙ্গের অসুরতা রক্ষায়
যখন বছর পাঁচেকের ঘৃণ্য কীটময় অস্তিত্ব লোপ পায়-
তখন স্পর্ধার দানবীয় বিভৎসতায় প্রতিধ্বনিত হয়
উঁচু উঁচু ইমারতের দেয়ালে দেয়ালে ...
"অবহেলিত নরকীয় ঘৃণ্য কীট,
তুই মর নিষ্পেষণের রোলারে,
মৃত্যুই তোর পরিণতি ..."
অবশ্য এর থেকে ...
মৃত্যুই শ্রেয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


