আমি থমকে যাই বারবার,
আমি থেমে যাই বারবার ...
নেশার দমকে দমকে সুবোধ মাতাল।
প্রশ্ন থেকে যায় সুচতুর দেয়ালে-
এই তবে ধেয়ে চলা .....?
স্বপ্নদ্রষ্টার অনাহুত স্বপ্ন
কংক্রীটের শক্ত বুননে মৃত এক ক্ষুদে পোকা।
হৃদপিণ্ডের জমাট কুয়াশা ভোর হতে বাধা দেয়!
বারবার ...।
বারণ করে নেশাতুর বোধকে। বারংবার ...।
তো? থেমে আছি?
রঙ্গমঞ্চ ঠিকই ঠেলে নিয়ে যায় লাইমলাইটের তীব্রতায়!
খাদের কিনারে হুমড়ি খাওয়ার আগ মুহুর্তেও
সকল শব্দই আসলে অভিনয়!
স্বপ্নদ্রষ্টা মানেই যে স্রষ্টা নয় সেই সত্য, সেই সত্য!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


