
দামঝাঁক পুরোপুরি আস্তরণ আঁকে
বিদগ্ধ শরীরে জল ক্যানভাসে
কি নিদারুন সুখকান্নায় ভেঙে পড়ে
জলের আবদ্ধ হৃদয়।
কচুরীপানার একগোছা ফুল
বহুযত্নে ভাসিয়েছিল ভেলা
ঝিঁলের আকাশী চাদরে,
পানকৌড়ির পানপাতা পায়ের ধাক্কায়
নরম জোসনায় দামেরা এলোমেলো হলে
হাসিতে লুটোপুটি খেত জলকণা।
এখন জলের পুরোটা বুক
দখল করেছে অপাংতেয় ভাসমান সবুজ।
পাষাণ হলেও ভূখন্ড সত্যিই সবুজময়
যা অতিবরষায় আরো সবুজাভ হচ্ছে।
১৫।০৭।২০১৬ ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

