প্রিয়,
তোমার কি মনে পড়ে, ''পুকুরে জন্মে শেওলা-কঁচুরিপানা আর তুমি লাগাতে চেয়েছিলে গোলাপ বাগান। বাগানটি যে বর্ষার জলে ডোবে গিয়েছিলো,পারছিলা কি তা রক্ষা করতে।ভালোবাসাহীন মরুভুমিতে ভালোবাসা জন্মানোর যেন ব্যর্থ প্রচেষ্টা। তোমার বহুগামী প্রবণতা দিয়েছে তোমায় মানসিক অভিযোজন ক্ষমতা। কিন্তু তা কতোটা অমানবিক,বিশ্বাসহীন,ঘৄন্যার অযোগ্য তার খবর কি আছে কোন। বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়েছিলে কখনো।
তোমার মুখে বেইমানীর হাসি দেখে, ''অন্তর অনলে জ্বলে-পুঁড়ে বৃষ্টির জলে ভিজি।তোমায় ভুলে যাওয়া একটু কষ্টকর কিন্তু অসম্ভব কিছু ছিলো না। ''অবিশ্বাসীর কাছে বিশ্বাস রাখার সাহস আর উদারতা এমনটা আর হয় না।'' --- এই বলে নিজেরে দেই সান্তনা। তোমাকে পুরুষ বললে পুরুষ জাতি অসম্মানিত হবে। নারী বললে মমতাময়ী নারীরা চরম কষ্ট পাবে। ঘৃন্যা করলে মানবিক গুণাবলি হারিয়ে যায়, তাই ঘৃন্যাও করতে পারি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




