somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

Muhammad Akibul Islam ( Bengali: মোহাম্মদ আকিবুল ইসলাম ) is a Bangladeshi Author, Entrepreneur, and Marine Engineer.

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

রংধনু

লিখেছেন Muhammad Akibul Islam, ১৭ ই মে, ২০২১ রাত ১১:৫৪

বৃষ্টি ভেজা পথে তোমার হাত ধরে..
ভেবেছিলাম হারিয়ে যাব
শরীর মন উজাড় করে ঋণ মেটাব।

বৃষ্টি শেষের মরা আলোয়..
তোমার মুখের হাসি রংধনু হয়
নিয়ম বাঁধা ইচ্ছেগুলোর হয় অপচয়।

ঝড়ের ভিতর হাতড়ে খুঁজি আমার ছায়া..
সুযোগ পেলে বুঝিয়ে দিতাম
তোমাকেই শুধু ভালবাসি
মোমের মত জ্বলতে থাকি পুড়তে থাকি দিবানিশি। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৪ বার পঠিত     like!

নিখোঁজ উপন্যাস

লিখেছেন Muhammad Akibul Islam, ১৭ ই মে, ২০২১ রাত ১১:৫২

আয়নার আড়ালে হৃদয় ভাঙা নিরুদ্দেশ শরীর লজ্জাহীন,
ব্যবধানের প্রহর ধূসর এ্যালবামে নিজস্বী;
তীব্র বেদনা অবসাদের দরজায়,
পিচমোড়া রাস্তায় গন্তব্য হেঁটে গেছে একা!
তবু বন্ধ জানলার রাত তোমায় জড়িয়ে ভোর খুঁজেছে, মিথিলা!!

যেন শুনছি, ঝরা পাতার রুক্ষ শ্বাস!
কেউ নই আমি! কেউ নই আমি!

হয়তো একেই বদলে যাওয়া বলে!
অনেকটা এগিয়ে গিয়েছ তুমি, পিছুডাক শুনতে পাওনি!
সহজ মৃত্যুর আধো প্রেমে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪১ বার পঠিত     like!

প্রকৃতির নীলাক্ষেত্র

লিখেছেন Muhammad Akibul Islam, ১৭ ই মে, ২০২১ রাত ১১:৪৯

এই অগোছালো জীবন পেরিয়ে কখনো যদি ফিরে আসি পৃথিবীর পথে।
হয়ত কেউ থাকবে না আর অপেক্ষাতে…
ধ্বংসস্তুপ যদি দেখি পৃথিবীর বুকে, খুঁজে না পাই কোনো প্রিয় জন কে।
কখনো এতটুকু অবাক হব না আমি,
শুধু তোমার আমার জিঘাংসার
বনসাই থাকবে অভ্যর্থনার কটাক্ষতে।

হয়ত ঘৃণায় আমি পরিপক্ব,জেনেশুনে হয়েছি নীলাসক্ত,
কিসের সার সত্য কতটুকুই বা মহত্ত্ব।
পথের দানে পথেই হয়,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৪ বার পঠিত     like!

হয়তো কোনো একদিন

লিখেছেন Muhammad Akibul Islam, ১৭ ই মে, ২০২১ বিকাল ৪:৪২

তারপর কেটে গেছে অনেকটা সময়,
হয়তো বা কোনো একদিন মুখোমুখী
অথবা দূরত্বের দেখা হবে।

আমি তোমার শরীরে চোখ রেখে পড়ব
বিগত সংসারের কথা।
তুমি হয়তো আমার অগোছালো ভাবনায় দায়ী করবে নিজেকে।
আমি চামড়ায় বয়স পুষে রেখে
পুরুষ থেকে প্রেমিক হব
আর তুমি নারী থেকে ক্রমশ ফিরে যাবে অভ্যস্ত চুড়িদারে,
বিজ্ঞান জানবে না
গতিবেগ কিভাবে তার সমস্ত ধর্ম ভেঙে
দুই হৃদয়ের মাঝে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩২ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৭৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ