somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সামছা আকিদা জাহান
কতগুলি প্রশ্ন আমাকে ছেলেবেলা থেকেই চিন্তান্বিত করেছে, এগুলোর উত্তর আমি বহু জায়গায় খুঁজেছি, কিন্তু বৎসর বৎসর চলে যায় মেলেনি উত্তর

২১ আগস্ট --- যা ভুলতে পারিনা।।

২১ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একজন সাধারন মানুষ। সব সাধারন মানুষের মতই আমার মনে থাকার কথা না কবে কোথায় কোন রাজনৈতিক দলের সমাবেশ বা মহাসমাবেশ।

সেদিন আমারা সব বান্ধবীরা মিলে একত্রিত হয়েছিলাম পুরান ঢাকার আমার এক বান্ধবীর শ্বশুর বাড়িতে। পুরান ঢাকায় যাওয়া হয়নি আমাদের, তাই সবাই মিলে ঠিক করেছিলাম আমরা পুরান ঢাকায় একত্রিত হব।

সকাল বেলায় জানু বলল-- আজ কিন্তু গাড়ি পাবে না। মনে মনে বললাম গাড়ির ফুটানিতো শুরু হল মাত্র দুই দিন। মুখে বললাম -- অসুবিধা হবে না আমি একটা ট্যাক্সি নিয়ে চলে যাব।
জানু আফিসে চলে যাবার পর দেড় বছরের শুভার্থীকে কোলে নিয়ে বাসা থেকে বের হলাম।
একটা ট্যাক্সি নিয়ে সোজা পুরান ঢাকা বান্ধবীর বাসায়। তার বাসাটা সলিমুল্লাহ মেডিকেল কলেজের পিছনে। যাই হোক সারা দিন আড্ডা দেবার পর বিকাল চারটায় বাসা থেকে বের হলাম। আমার কাজ থাকার কারনে আমি আগেই বের হলাম।

কোন ট্যাক্সি না পেয়ে একটা রিকশা নিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত আসলাম। সেখানও কোন ট্রান্সপোর্ট পেলাম না তখন একটি রিকশা রাজি হল গুলিস্থান পর্যন্ত আসতে। আমি রিকশা করে গুলিস্থানে এলাম। এসে মনে হোল, এ কোথায় এলাম, এতো দেখি খালি মানুষ আর মানুষ। কোন ট্যাক্সি- রিকশা কিচ্ছু নেই। এক জায়গায় দেখলাম একদল পুলিশ। তাদের বললাম--ভাই ট্যাক্সি কোথায় পাব?
তারা আমাকে সামনের দিকে যেতে বলল। যত সামনে যাচ্ছি ততমানুষ বাড়ছে। কোথায় রাস্তা। তবুও মেয়েকে কোলে নিয়ে সামনের দিকে হাটছি। আমি আসলে কোন দিকে হাটছি কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না। ফুটপাথ ধরে হাটছি। এমন সময় প্রচন্ড শব্দ। সেই শব্দের সাথে সাথে মানুষের চিৎকার আর সেই সাথে মানুষের ছুটোছুটি।

আমি আর হাটতে পারছি না । মানুষের ধাক্কায় ফুটপাথের দেয়াল ঘেঁসে দাড়িয়েও থাকতে পারছি না। আমার কোল থেকে বাচ্চাটা কখন পড়ে যায় সেই আতংকে অস্থীর আমি জোর করে সামনের দিকে যাবার চেষ্টা করছি। এমন সময় আমি যে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে ছিলাম সেটা সরে গেল ও আমি ভিতরের দিকে পরে যাচ্ছিলাম তখন এক বলিষ্ঠ হাত আমাকে শক্ত করে ধরে ভিতরে টান দিয়ে দরজা বন্ধ করে দিল।

আমি চোখ মেলে দেখলাম আমি একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে। ঘরের মধ্যে পাঁচজন লোক আর আমি কোলে শুভার্থীকে নিয়ে। বাইরে মানুষের আর্তচীৎকার আর বোমার প্রচন্ড শব্দ। খোদাকে ডাকা ছাড়া আমার আর কিছুই করার নেই। আমি মহা আতংকে ঘরের চারদিকে চোখ বুলালাম।

একটি লম্বা টেবিল দুইটি চেয়ার। ওপাশে একটি দরজা। আমার পিছনে একটি দরজা। টেবিলের উপর দুইটি রেজিস্ট্রার খাতা। সারা ঘরে এরশাদ মামুর ছবি আর লাঙ্গলের ছবি। একজন লোক দরজার ছিদ্র দিয়ে বাইরে তাকিয়ে আছেন আর একজন জানালার ছিদ্র দিয়ে বাইরে তাকিয়ে আছেন। হঠাৎ একজন লোক বলল-- এই এক বুইড়া আর একটা মহিলা-- সাথে সাথে দরজা একটু ফাঁক করে মহিলা কে ও বুড়া লোকটিকে ভিতরে টেনে নিল। শুধু থেমে থেমে বোমার শব্দ আর মানুষের চিৎকার। একসময় শুনি পুলিশের গাড়ির শব্দ আবার মানুষের চিৎকার। একসময় সব থেমে এল। তবুও দফায় দফায় চিৎকার ভেসে আসছে। মোটা মুটি শান্ত হবার পর আমাদের ঐ অফিসের লোকজন বলল-- আপনারা এবার চলে যান। বের হলাম রাস্তায়। এবার যেদিক থেকে এসেছি সেই দিকে চলেছি। আমার পাশ দিয়ে যে যাচ্ছে তার গায়েই রক্ত। কারও হাত, পা‌ মাথা থেকে রক্ত পড়ছে আর কারও বা কাপড়ে রক্ত। বেশিরভাগ মানুষ খালি পা।

আমি এখন কোথায় যাব? কি ভাবে যাব? ভাবলাম যে বাসা থেকে এসেছি সেখানেই ফিরে যাই। কোন গাড়ি রিকশা কিচ্ছু নাই। হাটতে হাটতে বাস স্ট্যান্ড পর্যন্ত এলাম। দেখি একটা দোতলা বি আর টি সি বাস সেখানে কিছু লোক বসে আছে। বাসটি মিরপুর যাবে। আমি বাসে উঠে বসলাম। কিছুক্ষন পর সব হৈ হৈ করে চিৎকার করতে করতে নেমে গেল বাসে নাকি আগুন দিয়েছে। বাচ্চাটা কোলে নিয়ে আমি সবার শেষে বাস থেকে নামলাম। আর কিছুক্ষন থাকতে হলে আমার মেয়েটা ধোঁয়ায় অজ্ঞান হয়ে যেত। বাস থেকে নামার সাথে সাথে শুভার্থী বমি করা শুরু করল। দুই তিনবার বমি করে মেয়েটা একেবারে এলিয়ে পড়লো কোলে। আমার ব্যাগে ওর টাম্বলারে যে পানি আছে তাও আমার মনে নেই। আমি ওড়না দিয়ে ওর মুখ মুছে দিলাম।

এবার মনে মনে শক্ত হলাম। এভাবে ছুটো ছুটি করে কিছু হবে না। ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। প্রয়োজন হলে হেঁটেই যাব। তার আগে আমি কোথায় তা দেখে নেই। তখন মনে পড়লো মোবাইলের কথা । মোবাইল বের করে দেখি নেটওয়ার্ক নেই। সন্ধ্যা হয়ে গেছে। মাথা সোজা করে এদিক ওদিক তাকাতেই দেখি নগর ভবনের ঘড়িটা দেখা যাচ্ছে। একটু পিছিয়ে এলাম। দেখি বেশ কিছু রিকশা। জিজ্ঞাস করলাম শান্তিনগর যাবে কি না? বলল-- ও দিকে যাবার রাস্তা নেই। আজিমপুর ছোট বোনের বাসা--- না ওদিকেও যাওয়া যাবে না। পুরান ঢাকা যেখান থেকে এসেছি সেখানে? --না কেউ যাবে না। রাস্তা জ্যাম। তখন এক মাঝ বয়সি রিকশাওয়ালা বলল-- সে শান্তিনগর যাবে ঘুরা পথে। তাকে ৫০টাকা দিতে হবে। আমি তাকে বললাম--আমাকে আপনি বাসায় পৌঁছায় দিবেন-- আপনি যত টাকা চাবেন আমি ততই দেব, আমি শুধু এখান থেকে বের হতে চাই।

আমি রিকশায় চড়লাম। যাত্রাবাড়ী, জয়কালী মন্দীর আমি জীবনে প্রথম দেখলাম। রাত দশটায় বাড়ি ফিরলাম। রিকশাওয়ালাকে বললাম--কত দেব। উনি বললেন মা ৫০টাকাই দেন। আর এক গ্লাস পানি দেন।

আমি তাকে বললাম--- আমি আপনার কাছে ঋনী রইলাম। সে হাসল -- কি যে বলেন মা আমিও তো মানুষ। আমি আসতাম না আপনার বাচ্চাটার জন্য আসছি।
সামান্য রিকশাওয়ালা সেও জানে সে মানুষ। মানুষ মানুষের উপকার করে মানুষকে ভালোবাসে। শুধু ঐ দুইপেয়ে মানুষ নামের জানোয়ারগুলো কি নারকীয় উল্লাসে মানুষ মারার উৎসবে মেতেছে।

আমার সেই দেড় বছরের শুভার্থী এখনও সেই স্মৃতি ভুলেনি। পল্টনের ঐ রাস্তা দিয়ে এখনও যত বার যায় ততবার তার বাবাকে বলে-- বাবা এখানে মানুষের গায়ে খালি রক্ত আর রক্ত।
রাস্তায় মানুষের ভীড় দেখলেই বলে-- বাবা এখনই বোমা ফুটবে, কান বন্ধ কর।

কে বলে ছোট বেলার স্মৃতি বাচ্চারা ভুলে যায়। আমার শুভার্থীতো ভুলে নাই। টিভিতে এখনও মিছিল দেখলে ও খুব মন দিয়ে দেখে।
২৭টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×