somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্য ঘটনাবলম্বে একখানি রম্যপোষ্ট অতঃপর বন্ধুর প্রেমিকা দর্শন

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা ০১

কিছুক্ষন পর পর মেয়েটাও আমার বন্ধু হিমালয়ের দিকে তাকাতে থাকলো ,একটু পর দেখা গেলো মেয়েটার অন্য আরো দুইজন বান্ধবীও বিভিন্ন এংগেল থেকে আড়চোখে তাকানোর চেষ্টা করছে ।লাজুক লাজুক মুখে মুচকি মুচকি হাসি দেখেতো বন্ধু আমার পুরাই দেওয়ানা ।একটা না ,দুইটা না ,তিন তিনটা মেয়েকেই ইশারা দিয়ে পটিয়ে ফেলেছে সে ।

তিনটাকে একসাথে তো আর কন্ট্রোল করতে পারবেনা আমার বন্ধু ,হাজার হোক সেতো বাংলার ছেলে !তিনজনের মধ্যে একটাকে চয়েজ করে দেওয়ার চাপ পড়লো আমার উপর ।আমি নিরীহ,অসহায় ,সুন্দরী বিদ্বেষী মানুষ;আমি আবার কেমনে চয়েজ করে দেই ??

"না ,না ,দিতেই হবে ,দিতেই হবে চয়েজ করে দে ।আজকে একজনকে পটাতে পারলেই প্রেম হয়ে যাবে ,তারপর জীবনটাই সার্থক " হিমালয়ের অনুরোধ ফেলতে পারিনি ।

শেষমেষ তিনসুন্দরীকে পঙ্কানুপুঙ্ক পর্যবেক্ষন করে ক্যাটরিনা কাইফ টাইপের স্লিম একজনকে চ্যুজ করলাম বন্ধুর জন্য,বাকীগুলো বাদ :-p

এইবার চলতে থাকলো পার্সোনাল ইনক্যোয়ারী ।মেয়েটা কে ?নাম কি?কিসে পড়ে ?কোথায় থাকে ?এইসব হাবিজাবি আরকি ।
পলাশ আমাদের আরেক বন্ধু ,বিয়েটা ওর বড় বোনের ।এরই মধ্যে পলাশ এসেবললো "কিরে এমন করে কি দেখোস?কাউকে পছন্দ হয়েছে ?হলে বল ।ম্যানেজ করে দিবো "
হিমালয় তো খুশীতে দিশেহারা ।মেয়েটার রুপের বর্ননা , পটিয়ে ফেলার কৌশল ,মেয়েটাও যে ওর জন্য হাবুডুবু খাচ্ছে সব বলে দিলো পলাশকে পট পট করে ।

একটু পর বন্ধুর হিমালয়ের লজ্জ্বিত মুখ আর পলাশের ফানসে মুখ দেখে আমরাও হতভম্ব হয়ে গেলাম।বেচারা হিমালয় শেষ পর্যন্ত পলাশের ছোট বোনের প্রেমে পড়েছে তারউপর মেয়েটার ভাইকেই রুপের বর্ননা করতেছে......! হাঃহাঃহাঃ


ঘটনা ০২
হিমালয় সবাইকেই অনুরোধ করতেছে গায়ে হলুদে নাচার জন্য ।একসময় ১২বছরের একটা ছেলে হিমালয়কে চ্যালেন্জ দিয়ে বসলো "ভাইয়া,আপনি এইখানের যে মেয়েটার সাথে নাচতে চাইবেন আমি আপনাকে তার সাথে আপনাকে নাচার ব্যবস্থা করে দেবো।বলেন কার সাথে নাচাবেন"

চারিদিকে চোখ বুলিয়ে বন্ধু বললো"ঐ যে শাড়ি পড়া মেয়েটাকে দেখছো?ওর সাথে নাচতে চাই"

ছেলেটাও পলাশের মত চুপসে গিয়ে বলে উঠলো "ও তো আমার বড় আপু"

একটু পরে কাহিনীটা বুঝতে পেরে আমরা তো হাসতে হাসতেই শেষ !

বিঃদ্রঃ পলাশের বোনকে আমরা কেউই আগে থেকে চিনতাম না ।বেচারীর জন্য আফছুছ হচ্ছে :-(
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×