একদিন যে তুমি খুব গভীরভাবে শিখিয়েছিলে
নতজানু হয়েও বাতাসে হাঁটবার অভিনয়,
সেই তুমিই গোপনে ফুটিয়েছ
চোখের বাগানে মাটির গোলাপ।
একদিন তোমার পদচিহ্ন দেখিয়ে দিয়েছিল
রংধনু সংসারের পথ,
তোমার শরীরের আলপনারা শিখিয়েছিল
কিভাবে মুক্ত করতে হয়
খাঁচায় বন্ধি যত প্রিয় অহংকার,
সেই তুমি
তোমার শরীরের জলে গন্থব্যহীন ভাসিয়েছিলে
এক অচেনা প্রেমিক পুরুষ।
একদিন তোমার ভবিষ্যত স্বপ্ন
পিঁপড়ার মত দলবেঁধে
বাহিরে বেরিয়ে এসেছিল,
এবং তুমি তোমার নির্জন গুহায়
প্রেমিকের নিরব আত্নহুতি অক্ষত রেখেছিলে,
যেমনটি তুমি এবং তোমার প্রেমিক পুরুষ
তোমাদের প্রথম চুম্বনে চেয়েছিলে।
তারপর তোমার গোলাপ এবং তোমার শরীরের জল
পাহাড়ের চুঁড়ায় বাস করা মেঘ কে আপন করে নিল।
আমি দুর থেকে চেয়ে দেখলাম -
নিঃসঙ্গ কাদামাটিতে পড়ে আছে আলতা পায়ের দানা দানা ছাপ।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




