এখনকার পরিস্থিতিতে আর বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের প্রতিটি সাধারন নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তার কি অবস্থা! দেশের সার্বিক পরিস্থিতি দেখে মনে হয় এই অবস্থা থেকে পরিত্রানের তেমন কোন স্বাভাবিক উপায় নেই। এখন জামায়াতের এ তান্ডবের কাছে কি আমরা পুরো জাতী জিম্মি হয়ে গেলাম? আমাদের মুক্তিযুদ্ধের বিরোধীতাকারিদের বিচার আমরা করতে পারবো না? গণধর্ষন, হত্যা, রাহাজানির কোন বিচার আমরা পাবো না? এত শক্ত আবরনে আচ্ছাদিত এই দুষ্কৃতিকারীরা? তাহলেতো আমাদের আর বাংলাদেশী হয়ে বেঁচে থাকায় কোন গৌরব রইলো না, আমরা পরাজিত একটা জাতী হিসেবে খুব শীঘ্রই আত্নপ্রকাশ করতে যাচ্ছি বলেই মনে হচ্ছে! আর এ দেশে তাহলে আইনের শাসন আর প্রতিষ্ঠা সম্ভব হবে না যদি এই সাম্প্রতিক রায়গুলো কার্যকর করা না যায়। কারন, এ রায় এবং বিচার যদি ভেস্তে যায়, তবে এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে যে রাজনৈতিকভাবে সাংগঠনিক শক্তি যদি যথেষ্ট থাকে তবে যে কোন ভাবে একজন সর্বাত্নকভাবে প্রমাণীত অপরাধীকেও বাঁচানো যাবে। আর তার প্রেক্ষিতে আমাদের মত আম জনতার আর কখনো ন্যায়বিচার পাবার সম্ভাবনা থাকবে না, যদি সেই বিবাদি একজন রাজনৈতিক নেতা হয়। তবে হ্যাঁ, এখনো যে সবাই ন্যায়বিচার পাচ্ছে তা না। ন্যায়বিচার বাংলাদেশে টাকা আর ক্ষমতার কাছে বহু আগে থেকেই পরাজিত হয়ে রাস্তার মোড়ে মোড়ে ডুকড়ে কাঁদছে! কিন্তু এবার ক্ষমতার পক্ষে থেকেও ন্যায়বিচারকে হারতে হচ্ছে অপরাজনীতির কটুকচাল আর সাম্প্রদায়িক শক্তির কাছে। বর্তমান পরিস্থিতি থেকে মুক্তির উপায় মনে হয় একটিই হতে পারে, তা হচ্ছে জরুরী অবস্থা ঘোষনা - যা আমাদের বিরোধীদলের কাছে খুব আদরনীয় ও স্বাগত হবে। কারন, এর মাধ্যমেই শুধু তাদের তত্বাবধায়ক সরকারের পুনপ্রবর্তনের দাবীর বাস্তবায়ন সম্ভব হবে। কিন্তু তাদের বিবেক বিষর্জিত মাথায় একবারও কি বিবেচনায় আসলনা যে, শিয়ালের কাছে মুরগি বর্গার ফলাফল কী হয়!
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।