ডায়াবেটিস বা বহুমূত্র রোগ শরীরবৃত্তীয় একটি জটিল বিষয়। বিশেষজ্ঞদের অভিমত শরীরের অতিরিক্ত ওজন এবং মুটিয়ে যাওয়ার ফলে ডায়াবেটিস রোগের সূচনা হতে পারে। এ রোগ হলে অগ্নাশয় পর্যাপ্ত ইনসুলিন উৎপাদনে অক্ষম হয়ে পড়ে। রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ-অগ্নাশয়ে যে পরিমাণ ইনসুলিন উৎপাদন হয় তাও যথাযথভাবে কাজ করতে পারে না। শরীরের অতিরিক্ত মেদ ও অনিয়মতান্ত্রিক জীবন-যাপন ডায়াবেটিসকে ত্বরান্বিত করতে সহায়তা করে। মানসিক চাপ ও ভগ্ন মনোরথ আরো কয়েক ধাপ এ রোগের উৎসকে এগিয়ে দেয় বলেও বিশেষজ্ঞদের অভিমত। অবশ্য কোন কোন বিশেষজ্ঞ দ্রুত নগরায়ন একই কারণে পরিবেশ দূষণের মাত্রা বেড়ে যাওয়াকেও এ রোগের অন্যতম কারণ বলে উল্লেখ করে থাকেন। বিশ্বের কোন দেশে কত লোক এ রোগে আক্রান্ত তার সঠিক হিসাব যদিও নেই তথাপি দিন দিন এ রোগের পরিধি ছড়াচ্ছে। অবশ্য এক পরিসংখ্যানের উল্লেখ করা হয়েছে-ব্রিটেনে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা অন্তত ২০ লাখ। টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা সম্পর্কে তেমন কোন তথ্য দেয়া হয়নি। নীরব ঘাতক এ রোগের কার্যকরী চিকিৎসা এখনও আবিষ্কৃত হয়নি। চিকিৎসাশাস্ত্রে বর্তমান যে সব ওষুধ ব্যবহৃত হচ্ছে তা সম্পূরক হিসাবে। তবে এ ব্যাপারে আশার বাণী শুনিয়েছেন একদল গবেষক। তাদের দাবি, দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে বিচরণকারী ক্ষুদ্র এক প্রকার ব্যাঙের ত্বক থেকে তৈরি একপ্রকার ওষুধ-টাইপ-২ ডায়াবেটিস নিরাময় করতে পারে। ইউনিভার্সিটি অব আলস্টার এবং সংযুক্ত আরব আমিরাতে ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী ঐ জাতীয় ব্যাঙের ত্বক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন, দেড় ইঞ্চি লম্বা বিরল প্রজাতির ব্যাঙের ত্বকে এমন এক প্রকার পদার্থ আছে যা অগ্নাশয়ে ইনসুলিন উৎপাদনের মাত্রা বাড়িয়ে দেয়। এতে কোন বিষাক্ত প্রতিক্রিয়া নেই। অবশ্য বিশেষজ্ঞদের এ অভিমত। এ ব্যাপারে আরো নিবিড় গবেষণা প্রয়োজন।
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।