মির্জা ফখরুলরাও দেখি বায়তুল মোকাররমে মিছিল করে
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জেল-জরিমানা হয়েছে। ইতোমধ্যে তাকে কারাগারেও পাঠানো হয়েছে। এই একটি মামলাকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে দেশের রাজনীতিতে ঘটে গেছে আরো অনেক ঘটনা। খালেদা জিয়ার সিলেট সফর, কুটনীতিকদের সাথে বৈঠক, দলীয় ও জোট নেতাদের সাথে বৈঠক এবং সবশেষ তার অহিংস কর্মসুচি সব কিছু নিয়েই বিশ্লেষণমুখর উৎসাহী জনগন। এসব ঘটনা প্রবাহে ক্ষমতাসীনদের উৎসাহ উদ্দিপনারও কমতি ছিলনা।
দেশব্যাপী পুলিশের গণগ্রেফতার-চিরুনী অভিযান, সবই ছিল একটি রায়কে ঘিরেই। তবে এতো কিছুর পরেও বিএনপি বা খালেদা জিয়ার অহিংস কর্মসুচি নিসংকোচে প্রশংসার দাবি রাখে। এসবনা কথা বলবো অন্য একটি প্রসঙ্গে। তা হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ সিলেট মাজার জিয়ারত করে তাদের নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও গেছেন তবে তা শুধু ব্যক্তিগত জিয়ারত। তাদের কথায় বিশ্বাস আনলে বলতে হয় রায়কে সামনে রেখেই তিনি দোয়া করতে গেছেন। শোনা যায় রায়ের দিন বাসা থেকে বের হওয়ার সময়েও দোয়া মোনাজাত করে বের হয়েছেন খালেদা জিয়া।
তবে শেষ পর্যন্ত রায় বিপক্ষে গেলেও কঠোর কোন প্রতিক্রিয়া দেখায়নি দলটি। কেন্দ্রীয় নেতারা কান্নাকাটি করেই নেত্রীকে কারাগারে পাঠিয়েছেন। যদিও কেউ কেউ বলেন, বুর্জেোয়া রাজনীতিতে এই ধরনের শস্তা আবেগের জায়গা নেই। দলের সর্বেোচ্চ নেতা কারাগারে গেলেও কঠোর কোন কর্মসুচি না দিয়ে সাদামাটা বিক্ষোভ কর্মসুচি দিলো বিএনপি। এটাকেও রাজণীতিতে ইতিবাচক ধারার চর্চা বলা যায়। তবে শেষ পর্যন্ত রাজনীতির জটিল হিসেবে কার জয় হলো সেটা তর্কের বিষয়। কিন্তু দেখা গেলো শুক্রবার কর্মসুচি পালন করতে বায়তুল মোকারম থেকেই এই মিছিল বের হলো মির্জ ফখরুলের নেতৃত্বে। যেখানে সাধারনত ইসলামী দলগুলো বা আলেম ওলামারা বিভিন্ন সময় বিক্ষোভ দেখিয়ে থাকে। যদিও বিএনপি এখানে বিক্ষোভ দেখানোতে কোন সমস্যা নেই। কিন্তু একজন আগন্তুকের প্রশ্ন এতো জায়গা থাকতে বায়তুল মোকাররমে কেন মিছিল করতে হলো বিএনপিকে।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক...
...বাকিটুকু পড়ুন