রাতের স্বব্ধতা থেকে কেড়ে নিয়ে
দু’চোখের সমতল দৃশ্যভর ডেকে তুলে নিয়ে যায়
এক ক্লান্ত পথে; যেনো সেই পুরানো কিশোরবেলা,
দু’হাতে ধরে দাঁড়িয়ে আছে
বিগলিত অপেক্ষমান মনন কাননে।
পথ এসে থেমে আছে আর এক পথের কাছে;
ভীষণ ক্লান্ত পদযুগল; আশংকা ভরপুর আর
ইদুঁরের অসম্ভব ভীতুচোখে, চোখ রাখে চোখের ওপর।
ওপারে হাওয়ার দোল; হুলুস্থুল হৃদয় জুড়ে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৯ সকাল ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




