যাকিছু ছুঁয়ে যাই, মৃত বটপাতা;
স্বেচ্ছায় খসে পড়ে একা; তাদের
কান্নার স্বর বাজে র্নিজন বেদনায়।
যেখানেই চোখ রাখি, পোড়া ছাই;
ভূতুমের চোখে ভাসে দীর্ঘদুপুর;
শ্রান্ত নূপুর পায়ে হেঁটে, হারায়; দূরে।
যেখানেই হাত রাখি, ছিঁড়ে যায় রাঁখি;
বিচ্ছেদের ডানা ওড়ে, হারায়; রক্তের গাঢ় রঙ।
আর বন্ধন ছিঁড়ে হাওয়ার ইথারে ভেসে আসে
বাঁশের শীর্ণ সেতুর হাহাকার; ম্রীয়মান নদী।
আমাদের বেঁচে থাকা, আখ্ঙাকার দাবিদাবা;
আশার দু'চোখে জ্বলে, নিয়ত একা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

