ফেরার পথে, আড়চোখে দেখি;
কে কোথায়? সান্ধ্যধূপ ধোঁয়ার ভিতর
উলু দেয় স্মৃতির শঙ্খে;
মাদল বাজে, নুপূরের উমতাপে জাগে
পুরাণ মৃত্তিকার সোঁদাগন্ধ।
কে করেছে মনে আমার
পাখিদের কূজন বিহানে একা;
শ্রান্ত চরণে ব্যাথার কষ্টকাহন।
তুমি কী বদলে যেতে যেতে ভুলে গেছো
আমার ধরন; লাঙ্গলের ধাঁরালো ধাতবে ছিঁড়ে
যে মাটি খুলেছে দেহভাঁজ;
কে তারে করে নির্মাণ, রাখে শীতল হাত;
মৃণালে জাগে বোধপাখি; অন্ধকার রাত্রি, একা।
আমার কান্নার অনুকরণ শিখছে কেউ; তুমুল উদ্দীপনায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

