"এই জীবনটি শুধুই তোমার জন্য" অথবা;
"বলে যাব ভালবাসি জীবন সমান,
যতক্ষণ বুকে থাকবে শ্বাস আর রক্তে থাকবে প্রাণ";
কথাগুলো কবে যে হঠাৎ করে হারিয়ে গেল !
আর খুঁজে পাই না এখন...
কত দিন হল তোমার আমার একসাথে হওয়ার?
কত দিন? মাত্র কুড়িটি বছর...
আজ আমি চল্লিশ বছরের এক রূপ-যৌবনহীন নিঃসঙ্গ নারী।
হাঁ, জানি কুড়িটি বছর অনেক দিন।
হাঁ, আমি জানি যে এ বয়সে কেউ,
নতুন প্রেমের আবেগ তাড়িত হয় না।
তবে কেন বলেছিলে ভালবাসবে?
কেন মিথ্যে আশ্বাসে চুরমার করেছিলে আমার যত গোপন ব্যাথা?
আমি তো চাই না এখন উত্তাল ভালবাসা;
আমি তো আজ চাই না বৃষ্টি জড়িয়ে তোমাতে আমি;
আমি তো আজ আর শুনতে চাই না,
আমাকে পাওয়ার তোমার কল্পনার শায়েরীতে হাবুডুবু খাওয়া।
সেই দিন গুলো কবে কোন মুহূর্তে হারিয়ে ফেলেছি;
মনে করতে পারি না...
আজ আমি ভালবাসি নিঃসঙ্গ বৃষ্টিতে বসে থাকতে; কেন জান?
যেন তুমি বৃষ্টির মাঝে দেখতে না পার আমার চোখের জল।
সেই অবহেলা টুকু যে সইতে পারব না...
তবে কেন নয় একটি ফোন কল?
একটু খোঁজ নেওয়ার সময়ও কি তোমার হবে না?
ভালবাসি হয়ত বলবে না আর;
তবে তোমার থেকে ভালবাসার অনুভূতি গুলো
কেন বুঝতে পারব না আমি!
তবে কি তুমি, নাকি আমি, নাকি আমরা দু'জন মিলে,
গলা টিপে হত্যা করেছি আমাদের ভালবাসাকে?
আকাশে শুভ্র মেঘের সারা দিন মান অপূর্বতা;
আর আকাশের নীচে কনক্রিটের দেওয়ালে ঘেরা এ কেমন জীবন আমার!
অভিমান ভুলতে বসা এই আমার চাপা ক্ষোভটুকু
আমি উড়াতে পারছি না ঐ মেঘ মালার সাথে;
মেয়েলীপনা গুলো কবে ছুঁড়ে ফেলেছি রান্না ঘরে রাখা ডাষ্টবিন টায়।
তাই বলে এতটুকু ভালবাসা চাওয়া কি দোষের কিছু?
আদনান আল বিরুনী
০৪ অক্টবর, ২০০৯।
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।