somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের হাল সময়ের দিনরাত্রি গুলো

২৪ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখনো আমাদের মৌলিক চাহিদাগুলোর মেটাতে প্রায় প্রতি মুহূর্তে পদে পদে যুদ্ধ করতে হয়। মারাত্মক হয়রানি হতে হয়। যেমনঃ

খাদ্যঃ না খেয়ে অভাবে কেউ এখন আর মরে না এটা সত্য, তবে যা খায় তা খেয়ে ধুকে ধুকে মরার দিকে এগোচ্ছি সবাই। ভেজালমুক্ত বা বিষমুক্ত খাবার এখন যেন দুঃস্বপ্ন। মাছে ক্ষতিকর ফরমালিন- বিষাক্ত কেমিক্যাল,শাক-সবজিতে মাত্রাতিরিক্ত কীটনাশক, ফল-ফলাদিতে কার্বাইড। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাছাড়া অতি মুনাফাখোর সিন্ডিকেট সারা বছরই দফায় দফায় নিত্যপ্রয়োজনীয় (চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, শিশুখাদ্য) সকল পণ্যের দাম বাড়িয়ে লুটেপুটে নিয়ে যাচ্ছে। আমরা যাতাকলে সারাক্ষণ পিষ্ট হচ্ছি।

চিকিৎসাঃ চিকিৎসা ব্যবস্থার যে চরম বেহাল দশা তা করোনাকালীন সময়ে চূড়ান্তভাবে প্রকাশ পেয়েছে। দেশের চিকিৎসকরা মফস্বলে বা গ্রামে থাকতে চান না। সরকারি হাসপাতালে সিনিয়র ডাক্তার রোগী দেখেন না। তারা শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে,১২/১৪ শত টাকা ফিস নিয়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখতে ভালোবাসেন। আগত রোগীকে রোগী মনে না করে খদ্দের মনে করে অপ্রয়োজনীয় অনেক টেস্ট করাবেন সেখান থেকে কমিশন খাবেন এবং পরেরদিন রোগী সেই রিপোর্ট দেখাতে গেলে আবার ৪০০/৫০০ টাকা ফিস নেবেন। পয়শা আর পয়শা। আর তাদের চেম্বারের সামনে ঔষধ কোম্পানির দালালদের উৎপাততো আছে। অসুস্থ কতো রোগী দরজার সামনে অপেক্ষায় কাতরায় সেদিকে খেয়াল নাই। সরকারি স্বাস্থ্য সেবা ধ্বংস করে দিয়ে বেসরকারি প্রাইভেট চিকিৎসা বাণিজ্য এখন রমরমা এবং তা চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আধুনিক পাঁচতারা হোটেল সমমানের যে দুই-চারটা হসপিটাল দেশে হয়েছে তা সাধারন মানুষের সাধ্যের অনেক বাহিরে।

শিক্ষাঃ শিক্ষা এখন পন্য এবং স্কুলগুলো দোকান হয়ে আছে থরে থরে সাজানো পন্যের পসরা নিয়ে। শিক্ষার বাণিজ্যিকিকরনে এখন
গুণগতমানহীন এবং বৈষম্যমূলক শিক্ষাব্যবস্থা মোটামুটি পাকাপোক্তভাবে প্রতিষ্ঠিত। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে কোয়ালিটি এডুকেশন নেই। মাধ্যমিক বিদ্যালয় গুলোতে কোচিং বাণিজ্য, ভর্তি বানিজ্য নগ্নভাবে প্রকাশিত হয়ে আছে। যুগোপযোগী কারিকুলাম এবং পদ্ধতি চালু করার জন্য কেউই আন্তরিক নয়। শহরের প্রতিটি সরকারি-বেসরকারি স্কুলে পাঠদানের পরিবর্তে অর্থ কামানোকে ধ্যান-জ্ঞান হিসেবে বিবেচনা করছে। এদেশের স্কুল-কলেজ-মাদ্রাসার বাচ্চারা শিক্ষাজীবন কালে দেখে তাদের শিক্ষকরা কিংবা তাদের স্কুল কতৃপক্ষ অভিভাবকদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায় করছে তারা বড় হয়ে অবচেতন মনেই অসৎ উপায়ে পয়শা কামাতে চাইতে পারে সেটাই অত্যন্ত স্বাভাবিক।

বাসস্থানঃ যারা জীবন জীবীকার তাগিদে শহরে নগরে থাকে তারা আছে মহা কষ্টে। বছর ঘুরতে না ঘুরতে বাসা বাড়া বাড়িয়ে দেয় সেচ্চাচারী বাড়িওয়ালারা। বাসা বাড়া দেবার সরকারি কোন নিয়ম কানুন দেশে আছে কিনা খোদায় মালুম। থাকলেও তা থোরাই কেয়ার। আর নদী সিকস্তি, ছিন্নমূল, নিরাশ্রয় অনেক মানুষ এখনো দেখি ফুটপাতে, ফুটওভার ব্রিজে, ঝুপড়িতে, বস্তিতে, পাইপের ভিতরে শোয় প্রতিরাতে প্রায় প্রতিটি ছোট-বড় শহরে নগরে বন্দরে।

আরো যেসব দৈনন্দিন কাজের জন্য বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আমাদের যেতে হয় সেখানেও পদে পদে মানুষ ভোগান্তির শিকার হয়। বাস-ট্রেন-লঞ্চ বিমান মোদ্দাকথা পরিবহন খাতের দুবৃত্তরা সারাবছর নানান অযুহাতে অতিরিক্ত ভাড়া আদায় করবে। পাসপোর্ট অফিসে গেলে দালালদের দৌরাত্ম্য, আর পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের সময় পুলিশকে উৎকোচ দেয়া ছাড়া নিতান্ত কয়জন পাসপোর্ট হাতে পেয়ছে তার দৃষ্টান্ত অতি নগন্য। ভূমি অফিস, সাব রেজিষ্ট্রি অফিসে ঘুষ ছাড়া প্রধানমন্ত্রী ও সেবা পাবেন না এমন একটা অবস্থা। ইউপি, পৌরসভা, সিটি কর্পোরেশন, রাজউক, বিদ্যুৎ অফিস, তিতাস গ্যাস কিংবা ওয়াসার মতো প্রতিষ্ঠানে সহনীয় বা অসহনীয় মাত্রায় অবশ্যই লাগবে। কাস্টমস, গনপুর্ত, রেলওয়ে, বন-বিভাগ, আয়কর কর্তৃপক্ষ, পোর্ট কতৃপক্ষের মতো প্রতিষ্ঠানে গেলে পিয়ন দারোয়ান থেকে ঊর্ধ্বতন সবাই হা করে বসে থাকে। আপনি ইনকাম ট্যাক্স দিলেন,তারপর বছর শেষে সঠিকভাবে রিটার্ন সাবমিট করে রিটার্ন সনদ নিতে চাইলে সেখানের কেরানিকে ১০০০/- টাকা থেকে ২০০০/- টাকা ঘুষ দেওয়া লাগে। জন্ম-মৃত্যু নিবন্ধন, বাড়ি ঘরের প্লান অনুমোদন ঘুষ ছাড়া কেউ করাতে পেরেছে কিনা কস্মিনকালেও তা খুঁজে পাওয়া যাবে কিনা তাতে যথেষ্ট সন্দেহ আছে।

আমরা ফেসবুক-ইউটিউব-টিকটক আর ইন্টারনেট পেয়ে নিজেদের ডিজিটাল ভাবতে শুরু করেছি। অথচ এক দানবাকৃতির বিষবৃক্ষের তলে কেটে যাচ্ছে আমাদের প্রতিদিন প্রতিরাত, প্রতিমুহূর্ত।

ছবিঃ অন্তর্জাল।

ঢাকা।
০৯ পৌষ,১৪২৮ বঙ্গাব্দ।

সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪৯
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×