somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেভাবে ধরা পড়লেন কামরুল

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৩ জুলাই সোমবার বিকেল তখন। জেদ্দার বাঙালি অধ্যুষিত কিলো তামানিয়া এলাকায় হঠাৎ চোখে পড়ে কামরুলকে। দুজন প্রবাসী ফেসবুকে দেখা ছবির সঙ্গে কামরুলের চেহারার মিল পেয়ে যান। বাপ্পি লস্কর নামে আরেকজন প্রবাসীকে ফোনে খবর দেন তাঁরা। এ সময় বাপ্পি লস্কর ও তাঁর এক বন্ধু এম এ সালাম মক্কা থেকে জেদ্দায় ফিরছিলেন। তাঁদেরকে বলা হয় কামরুলকে নজরে রাখতে। তখনই জেদ্দা কনস্যুলেটে খবর দেন লস্কর। দ্রুতই ঘটে যায় সবকিছু। কনস্যুলেটের সচিব আজিজুর রহমান তিন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছান।

এ সময় প্রবাসীদের সহায়তায় কামরুলের গাড়ি ও এর প্লেট নম্বর আবিষ্কার করেন তাঁরা। কামরুলের গাড়িটি এ সময় তাঁর সৌদি মালিকের বাড়ির ফটকে অবস্থান করছিল। ওই বাড়িতে দারোয়ানের কাজ করতেন কামরুল। ১৫ বছর ধরে তিনি কর্মরত রয়েছেন সেখানে। বাড়ির সামনে মানুষ-জনের ভিড় দেখে সৌদি মালিক এ সময় বেরিয়ে আসেন। তাঁকে কামরুলের ছবি দেখিয়ে রাজন হত্যার বিবরণ দেওয়া হলে সৌদি মালিক তাৎক্ষণিকভাবে কামরুলকে ধরিয়ে দেন। সেখান থেকে সন্ধ্যা ৭টায় জেদ্দা কনস্যুলেট জেনারেল ভবনে নেওয়া হয় তাকে। ততক্ষণে জেদ্দা কনস্যুলেটে প্রবাসীদের ভিড় জমে যায়। স্থানীয় সংবাদকর্মীরা রাজন হত্যা নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন তাকে।

কামরুল জানান, বাড়িতে চোর ধরা পড়েছে- এ খবর পেয়ে তিনি ঘর থেকে বেরিয়ে দেখে একটি ছেলেকে বেঁধে রাখা হয়েছে। তার চারপাশে চৌকিদারসহ অনেকেই ছিল। চৌকিদার ছেলেটিকে বেদম পেটাচ্ছে। এ সময় তিনিও ছেলেটিকে পিটিয়েছেন বলে স্বীকার করেন। তিনি জানান, তার উদ্দেশ্য ছিল না ছেলেটিকে মেরে ফেলার। চোর বলেই তাকে প্রহার করা হয়েছে। কিছুক্ষণ পিটিয়ে তারপর তিনি নিজের ঘরে চলে যান। এর কিছুক্ষণ পরই তাকে জানানো হয় ছেলেটি মারা গেছে। পরে মৃতদেহটি ফেলে দেন একটি ময়লার স্তুপের নিচে।

কামরুল আরো জানান, ঘটনার পরই তিনি দ্রুত বাংলাদেশ ত্যাগ করে সৌদি আরবে চলে আসেন। শিশু রাজনকে প্রহার করতে ৯ জনের মধ্যে তার ভাইয়েরা ছিলেন কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন। জানান, তার কোনো ভাই রাজনকে পেটায়নি। প্রশ্ন করা হয়, তাহলে পুরো ঘটনাটি সে একা করেছিল কিনা। কামরুল বলে, চৌকিদারসহ কিছু মানুষ-জন। ছেলেটি মৃত্যুযন্ত্রণায় পানি পান করতে চেয়েছিল দেওয়া হয়নি কেন- জিজ্ঞেস করলে কামরূল বলে, চৌকিদার বলেছে পানি পান করলে এ সময় মারা যাবে বিধায় দেওয়া হয়নি।

এদিকে, জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব জানান, কামরুল ইসলামকে কূটনৈতিক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন তিনি জেদ্দার জামেয়া থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব তাকে দেশে পাঠানো হবে। - See more at: Click This Link

সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×