somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আলমগীর জনি
সূর্য থেকে অসম্ভব শক্তিশালী আলোকরশ্মি চাঁদের উপর পড়ে। সে চাঁদ কিছুদিন জোছনা বিলায় আমাদের মাঝে।অমাবস্যায় কেউ চাঁদকে ভুলে যায় না।অপেক্ষা করে জোছনা ফিরে আসার ।সূর্য না হই ,মাঝে মধ্যে জোছনা হতে চাই।অমাবস্যায় হাহাকার হতে চাই মানব মনে।

ডয়েচে ট্যাগবুখ- জার্মান ডায়েরিঃ ৩

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ ডেইলি স্টার

"মাইনে ডয়েচ ইশট নিশ গুট। স্প্রেশেন জি ইংলিশ?"

এখানে কারো সাথে কথা বলা শুরু করার জন্য আমার মুখস্থ করা দুইটা বাক্য। এর বাংলা অর্থ দাঁড়ায়- আমার জার্মান ভালো না। তুমি ইংরেজি জানো? ইদানীং টুকটাক শব্দ মাথায় ঢুকলেও সময়মত বের করে আনাটা আমার জন্য বেশ কঠিন।

নিজের ভাষায় কথা বলতে পারাটা গর্বের। এই ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারলাম এখানে এসে।জার্মানরা অতি প্রয়োজন ছাড়া অন্য ভাষায় কোন কথা বলেন না। এই যেমন একটা চাকুরীর শুরুর দিন এক জার্মান ভদ্রমহিলা সব কিছু জার্মান ভাষায় বুঝিয়ে দিচ্ছিলেন। আমার মাথায় কিছুই ঢুকে নি । এরপর আরেক ভদ্রলোক ইংরেজিতে বুঝিয়ে দিচ্ছিলেন সব কিছু। এক সময় ভদ্রলোক বিদেয় হন। তখন ঐ ভদ্রমহিলার ইংরেজি আমরা কেউই বুঝতে পারছিলাম না। এক পর্যায়ে উনি খুব সুন্দর ইংরেজিতে আমাদের বুঝিয়ে দিয়েছেন। আসলে তখন আর কোন উপায় ছিল না উনার। দেখা গেছে উনি ইংরেজি জেনেও খুব বেশি প্রয়োজন ছাড়া সেটা বলছেন না।

এটা আমাদের জন্য খুব বিরক্তিকর হলেও আমার খুব ভালো লাগে। ভিনদেশে বসবাস করতে হলে সেখানকার ভাষা জানা জরুরি। আশেপাশের সবাই তাদের নিজেদের ভাষায়ই কথা বলবে এটাই স্বাভাবিক। আমি এখানে বাহিরের লোক। সুতরাং এটা আমার জন্য জরুরি যে এদের ভাষাটা জানা। না হলে অনেক কিছুই বাদ পড়ে যাবে।

জার্মানরা আপনাকে অনেক কিছু শেখাবে। আর এই শেখানোটা শুরু হয় তাঁদের ভাষা দিয়ে। আমি যেদিন ভিসা অফিসে যাই এক জার্মান ভদ্রমহিলা আমাকে বলছেন, জার্মান জানো?
আমার উত্তর, না।

এরপর সেই মুখস্থ করা বাক্য যুগল ব্যাবহার করে ফেললাম। যাক উনি ইংরেজিতেই কথা বলছিলেন। আমাকে বলে দিলেন, পরেরবার আসলে কিন্তু জার্মানে বলতে হবে। আমি বলে এসেছি আমি পরেরবার জার্মানেই কথা বলব ওর সাথে।পরেরবার যত এগিয়ে আসছে আমার ভয়ও বাড়ছে।পারব তো?

ভাষা বিভ্রাটের সবচেয়ে বড় বিপদে পড়ি একদিন এখানকার এক সুপারমার্কেটে বাজার করতে গিয়ে। রাত ৮ টায় বন্ধ করার সময়ে আমি সেখানের ক্যাশ কাউন্টারে গিয়ে বিল দিতে যাই। আমার আগের এক ভদ্রমহিলার কিছু জিনিসপত্রও আমার বিলের সাথে দিয়ে দেন কাউন্টারের মেয়েটি। আমি তাকে ইংরেজিতে বুঝালাম, ভাই, এগুলা আমার না। না সে কোনভাবেই বুঝবে না। সুন্দর করে আমাকে কি জানি বলে দিয়ে দেন। আমিও বিল দিয়ে হাসিমুখে বাসায় ফিরলাম।

আমি টুকটাক জার্মান শব্দ জানলেও জার্মান ভাষায় কথা বলাটা এখনো শুরু করা হয় নি। কোন একদিন হয়তো শুরু করে দিব। সেদিনকার ব্যাপারটা চিন্তা করেই বেশ ভালো লাগছে।

মাতৃভাষায় কথা বলতে পারাটা গর্বের, আনন্দের। এই আনন্দ অন্য কোন ভাষায় প্রকাশ করা যাবে না।প্রতুল মুখোপাধ্যায় এর বিখ্যাত "আমি বাংলায় গান গাই" গানের কিছু কথা দিয়ে শেষ করব।

"আমি বাংলায় মাতি উল্লাসে
করি বাংলায় হাহাকার,
আমি সব দেখে শুনে খেপে গিয়ে
করি বাংলায় চিৎকার।"
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র... ...বাকিটুকু পড়ুন

×