somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অরিত্রীর আত্মহত্যা ও কিছু কথা

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্কুলে নকলের অভিযোগে অপমানের কারণে আত্মহত্যা করেছে অরিত্রী। যদিও নকলের বিষয়টি সন্দেহ ছিলো মাত্র, নকলের বিষয় প্রমাণিত হয়নি।

শিক্ষকদের কাজ শিক্ষার্থীদের ভুলগুলো শুধরে দেওয়া, সুন্দরের শিক্ষা দেওয়া। কিন্তু তা না করে শিক্ষকরা শিক্ষার্থীকে শাস্তি দিয়ে স্কুল থেকে তাড়িয়ে দিচ্ছে। স্কুল কি জেলখানা? আর শিক্ষকেরা কি শৃঙ্খলা বাহিনী?
আমরা কি নিজেরা শিক্ষক দ্বারা প্রতিনিয়ত অপমানিত হচ্ছি না? নির্যাতিত হচ্ছি না? শিক্ষকদের কাছ থেকে আমরা তাহলে কিভাবে মানবিকতা বোধের শিক্ষা নেবো?

একজন শিক্ষার্থী ভুল করবে, শিক্ষকের সহযোগীতায় ভুল শুধরে নেবে এটাই তো স্বাভাবিক ব্যাপার। স্কুল কী ব্যবসাকেন্দ্র যে কেউ ভুল করলে তার সাথে আর ব্যবসা করবে না? নাকি নিজেদের চাকুরী টিকিয়ে রাখাটায় শিক্ষকদের একমাত্র মূলমন্ত্র।

মানবিকতার কথা ভেবে স্কুলে শারীরিক আঘাত নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু শিক্ষকদেরই যদি মানবিকতাবোধ না থাকে তবে আমরা তো ভালো ফল পাবো না। যে শিক্ষক মারমুখী সে তো মারবেই, হাতে না মারতে পারলে কথায় মারবে, কথায় মারতে না পারলে অন্য উপায় বের করবে।

আমরা কি এমন শিক্ষক কখনো চাই যারা প্রতিনিয়ত মানসিক অত্যাচার করবে। পৃথিবীর সবচেয়ে বড় অপমান বাবা-মায়ের সামনে অপমানিত হওয়া। একজন শিক্ষকের কাছে নিশ্চয় এধরনের নিম্ন মানসিকতার শাস্তি কাম্য নয়।

এধরনের ঘটনা আমরা আর দেখতে চাই না। শুভবুদ্ধির উদয় হোক সকলের মনে। বাবা-মা, শিক্ষকসহ সমাজের প্রতিটি মানুষই মানবিক গুণাবলী সমৃদ্ধ হোক সেটাই আমাদের কাম্য।
(ব্লগের কয়েকটি লেখা পড়ে অনুপ্রাণিত হয়ে আমি এই লেখাটি লিখলাম।)

© আলমগীর কাইজার
০৫.১২.২০১৮
ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×