আজকাল তুই ভীষণ জ্বালাতন করিস, তুই কেন বুঝিস না ? তোর জ্বালাতন একদমই সহ্য হয় না আমার। তুই জানিস না, আমার সহ্য করার ক্ষমতার পরিমাণ অতি ক্ষুদ্রকণার ন্যায়। তুই কী সুখ খুঁজে ফিরিস আমার কাছে? আমার অসহনীয় যন্ত্রণার সমুদ্রে তুই কীভাবে পাল তুলে তরী ভাসিয়ে বেড়াস, আমি ভেবে পাই না। তুই এতোটা নিষ্ঠুর কীভাবে হলি আমায় বলবি, আমিও হবো তোর মতো।
তুমি জানিস না, আমি এখন একা থাকতে ভীষণ আনন্দ পাই। একাকীত্বের গহীনে আমার বসবাস। তুই তো একা থাকতে পারিস না তাই কাউকে একা থাকতে দিস না। তুই বরাবরই স্বার্থপরই রয়ে গেলি। কখনোও হিসাব মিলিয়ে দেখিছিলি তুই স্বার্থপরতার বদৌলতে কী পেয়েছিস? তোর আছে রাজপুত্র আর রাজত্ব। রয়েছে ফুলেল সাজাঁনো পরিপাটি পুষ্প কানন। একবার কী ভেবে দেখেছিস তোর পুষ্প কাননে কেন আসে না বসন্তের কোকিল, কেন গান গায় না ভোরের দোয়েল আর তোর শিউলি গাছে কেন আসে না ফুল? আমি এগুলো ভেবেই বেজায় সুখ পাই, "তোর চোখে দেখেছিলাম আমার সর্বনাশ"-এ লাইনটা তোর জন্য প্রযোজ্য।
তুই নাকি প্রতিশোধ নিচ্ছিস, নে না কত নিবি। দেখিস, হিতে আবার না বিপরীত হয়। তবুও জানবো পৃথিবীতে একজন অন্তত আমায় নিয়ে অস্থির রয়েছে। তার ঘুম কেড়েছে, তার অস্তিত্বকে দখল করে নিয়েছে। শোন, বিনা বাধায় বেদখল করে দিলি তোর সবকিছুই!!!!
জানিন, এখন এক একটা দিন কাটে মহাসুখে, মাঝে মাঝে অট্টহাসিঁতে লুটিয়ে পড়ি। আর শুনে রাখ, র্নিঘুম রাত্রির যন্ত্রণা, স্মৃতির কাতরতা, ভালোবাসার ভাঙ্গার বেদনা, হৃদয় গহীনে জ্বলন্ত আগ্নেয়গিরির অগ্নুৎপাত এসব অসহনীয় সহ্যহীন জ্বালাময়তা এখন আমার সয়ে গেছে বরং তুই ঝলসে যাবি আগ্নেয়গিরির উত্তাপে।
আর ভালোবাসার মায়াজালে আমায় জড়ানোর যে ব্যর্থ প্রয়াস তুই করছিস, তা বাদ দে। শোন এসব ভালোবাসা-টাসাকে আমি কী পরিমাণ ঘৃণা করি তুই কল্পনাও করতে পারবি না। ভালোবাসার সংজ্ঞা আমার কাছে তোর চিন্তাধারার পরোপুরি বিপরীত।
তুই ভুল পথে পা বাড়িঁয়ে দিয়েছিস ফিরে যা- এটাই তোর শুভ পথযাত্রা......
তুই ভুল পথে পা বাড়িঁয়ে দিয়েছিস ফিরে যা...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।