আগুনতাপা উঠোন গড়িয়ে আসে অলস বিকেল
ধুম আড্ডায় অলস বিকেলের অলসতা
কেটে গেলে পর নিশ্চিদ্র আঁধারে ডোবে সময়;
মৃত্যুর সাথে সারারাত হল্লা করে নির্জন শরীর।
ভাপাপিঠে ভোরে আড়মোড়া ভেঙ্গে
নিদ্রার অ-সুখ কেটে যায়;
সাঁতার না জানা কিশোরী মধ্য নদীতে ডুবে মরে...
জলের স্রোতে লেখা হয় রাক্ষসী নদীর নাম।
ছিঁটেফোটা স্বপ্নের মোহে রকমারী
ইটের নিসর্গ দেয় হানা
সন্তরণশীল জীবনের মায়া কেটে গেলে
নষ্ট জলে ডুবে মরে স্বপ্নশরীর...
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




