আবারও সাংবাদিক পেটালো জবি ছাত্রলীগ কর্মীরা
০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের কর্মীরা আবারও দুই সাংবাদিককে পিটিয়েছে। দৈনিক মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সোলাইমান সালমান ও দৈনিক কালের কণ্ঠের জসিম রেজা এ হামলা শিকার হন। হামলাকারীরা জবি ছাত্রলীগ সভাপতি কামরুল হাসান রিপনের কর্মী বলে জানা গেছে।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা গত সোমবার রাস্তার পাশ থেকে তরমুজ ছিনতাই করে। এ বিষয়টি সাংবাদিক সালমান ও রেজা জানার পর সভাপতি কামরুল হাসান রিপনকে জানায়। এতে ছাত্রলীগ কর্মীরা তাদের ওপর ক্ষুব্ধ হয়। তারা প্রতিশোধ নেয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে। উচ্ছৃঙ্খল ছাত্রলীগ কর্মীরা গতকাল বিকালে কালের কণ্ঠের অফিসের সামনে ওঁত্ পেতে থাকে। বাস থেকে নেমে সাংবাদিক সালমান ও রেজা কালের কণ্ঠ অফিসের দিকে যেতে চাইলে ছাত্রলীগের বাবর গ্রুপের কর্মী শাকিলের নেতৃত্ব ২০/২৫ জন তাদের গতিরোধ করে। একপর্যায়ে কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় দুই সাংবাদিক পথচারীদের সহায়তায় দৌড়ে কালের কণ্ঠ অফিসে গিয়ে আশ্রয় নেয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন