
কুনার প্রদেশের জনস্বাস্থ্য বিভাগের প্রধান মুজাফফর মুখলিস হাফিযাহুল্লাহ জানান, ঘটনাস্থল থেকে ১৫ জন আহত এবং একজনের মরদেহ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, আহতদের অধিকাংশই নারী ও শিশু।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উভয় পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করলেও পাকিস্তানি সন্ত্রাসী বাহিনী সীমান্তবর্তী প্রদেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে। এর আগে কুনারের মারওয়ারা, সারকানো, শেলটন ও নারি জেলায় পাকিস্তানি হামলায় দুজন বেসামরিক নাগরিক শহীদ হন এবং আটজন আহত হন। এছাড়া গত সপ্তাহে কাবুলের একটি মাদক নিরাময় কেন্দ্রে পাকিস্তানি বিমান হামলায় ৪০০-এর বেশি ব্যক্তি শহীদ হন।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




