
গভর্নর বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রদেশবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধান হবে। তিনি উল্লেখ করেন, আরও কিছু বিনিয়োগকারী উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করছেন।
এ বৈঠকে উপস্থিত হেলমান্দ প্রদেশের গভর্নর আমানুদ্দিন মানসুর হাফিযাহুল্লাহ বলেন, দেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহও বৃদ্ধি পেয়েছে। তিনি বিনিয়োগকারীদের দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে স্থানীয় বাসিন্দারা এসব প্রকল্পকে স্বাগত জানিয়ে আরও বৃহৎ উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, চলমান ৩৬টি উন্নয়ন প্রকল্প অনেক ভালো পদক্ষেপ এবং জেলা পর্যায়েও এ ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন।
স্থানীয় কর্মকর্তারা জানান, এই ৩৬টি প্রকল্প ছাড়াও ইমারাতে ইসলামিয়ার অর্থায়নে আরও কয়েকটি বড় প্রকল্প অনুমোদিত হয়েছে, যা বাস্তবায়িত হলে প্রদেশের বিভিন্ন সমস্যার সমাধানে সহায়ক হবে।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




