মডুদের পর্যবেক্ষণ
১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সামুর মডুরা ব্লগারদের টাকা দেয়ার জন্য ছবি, জাতীয় পরিচয়পত্র সহ ফরম পূরণ করে যোগাযোগ করতে বলেছে। কোথায় যোগাযোগ, কার সাথে যোগাযোগ, কিভাবে যোগাযোগ করবে তার কোনো উল্লেখ নেই। কারা যোগাযোগ করবে তারও কোনো স্পষ্ট নির্দেশনা নেই। যাদের পরিচয়পত্র নেই (কোনো কারণে করা হয়নি) তারা কি করবে তারও কোনো উল্লেখ নেই। যাক, সেসব বিষয়ে আমার মাথাব্যথা নেই।
আমার দুই বন্ধু আমার দেখাদেখি ব্লগে দুইখান আইডি খুলেছিলো। একজন চার মাস এক সপ্তাহ ধরে বসে আছে। তার মডারেশন স্ট্যাটাস যে কি তা এখনো জানা যায় নি। চার মাস এক সপ্তাহেও তার তিন দিন অতিবাহিত হয় নি। তাই বেচারা সব পোস্ট ডিলিট করে অপমানে এখন ফেসবুকে কয়েকখান আইডি খুলে বসে আছে। ব্লগে কয়েকদিন পরপর এসে শুধু একবার দেখে যায় তার মডারেশন স্ট্যাটাস নিয়ে মডারেটরদের কোনো প্রতিক্রিয়া হয়েছে কি না।
অন্যজন অপেক্ষাকৃত কম সময় ধরে অপেক্ষা করছে। মাত্র এক মাস এক সপ্তাহ। তার তিন দিন কবে শেষ হবে কে জানে।
কাল্পনিক_ভালোবাসা নামক একজন মডুর দেখা পেয়েছি। কিন্তু যোগাযোগের কোনো উপায় জানা নেই। জানি না কখনো এই পোস্ট তার নজরে পড়বে কি না। হতাশ বন্ধু দুজন এসেছিলো আমার কাছে, সাহায্যের আশায়। যেখানে আমিই ঘোলাপানি খাচ্ছি (পান করছি) সেখানে তাদের কি সাহায্য করবো? মডুর সাথে যোগাযোগের কোনো উপায়ই কি নেই? তারা অনেকটা দেবতার মতই। দেবতারা চাইলে যে কারো সামনে দর্শন দিতে পারে। সাধারণ পাবলিক চাইলেই দেবতার সাক্ষাৎ পেতে পারে না।
অরণ্যে রোদন করে আর লাভ নেই। ইফতারের টাইম। বিদায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫

গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯
স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।
বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন
যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন
তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের...
...বাকিটুকু পড়ুন