somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন সাহসী কিশোর

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



//
১৯৩৯ সালের কোন একদিনের কথা।গোপালগঞ্জ মাথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুল পরিদর্শনে এলেন তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক।সাথে ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।স্কুল পরিদর্শন শেষে মন্ত্রী ডাক বাংলোর দিকে হেঁটে যাচ্ছিলেন।এমন সময় একদল ছাত্র হঠাৎ এসে তাদের পথ আগলে দাঁড়ালো।ছাত্রদের দুঃসাহস দেখে হেড মাস্টার থ বনে গেলেন।তিনি চিৎকার দিয়ে বললেন,"এই তোমরা কী করছ,রাস্তা ছেড়ে দাও।"হেড মাস্টারের কথা কর্ণপাত না করে হ্যাংলা-পাতলা লম্বা,মাথায় ঘন কালো চুল পিছনে সিঁতি করা ৮ম শ্রেণীর একটি ছেলে গিয়ে দাঁড়ালো মুখ্যমন্ত্রীর সম্মুখে।মন্ত্রী জিজ্ঞেস করলেন,"কি চাও?" নির্ভয়ে সে ছেলে উত্তর দিল,
'আমরা এই ইনস্টিটিউটের ছাত্র।স্কুলের ছাদে ফাটল ধরেছে।সামান্য বৃষ্টি হলেই বৃষ্টির পানি চুইয়ে পড়ে।আমাদের বই খাতা ভিজে যায়।ক্লাস করতে অসুবিধা হয়।স্কুল কর্তৃপক্ষের কাছে বারবার এ ব্যাপারে বলা হলেও কোন ফল হয়নি।ছাদ সংস্কারের আর্থিক সাহায্য না দিলে রাস্তা মুক্ত করা হবে না।'
সেই ছাত্রের বলিষ্ট নেতৃত্ব,সৎ সাহস আর স্পষ্টবাদীতায় মুগ্ধ হয়ে ফজলুল হক তার তহবিল থেকে প্রয়োজনীয় টাকা মঞ্জুর করে জেলা প্রশাসককে ছাদ সংস্কারের জন্য নির্দেশ দিলেন।এমনি এক দাবী আদায়ের মধ্য দিয়ে যার রাজনৈতিক জীবনের বীজ রোপিত হয়,তিনি পরদেশী কেউ নন।তিনি ছিলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,আধুনিক বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:০৭
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম ও বিজ্ঞান এআই বিবেচনায় আমার ফরিদ আহমদ চৌধুরী ব্লগের সেরা পোষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে

ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

×